হাদিস নং: ১৯৮৩
সহিহ (Sahih)
حدثنا محمد بن يحيى الازدي البصري، حدثنا محمد بن سابق، عن اسراىيل، عن الاعمش، عن ابراهيم، عن علقمة، عن عبد الله، قال قال رسول الله صلى الله عليه وسلم " ليس المومن بالطعان ولا اللعان ولا الفاحش ولا البذيء " . قال ابو عيسى هذا حديث حسن غريب وقد روي عن عبد الله من غير هذا الوجه .
১৯৮৩। মুহাম্মদ ইবন ইয়াহইয়া আযদী বাসরী (রহঃ) ... আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলু্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মু’মিন ব্যক্তি দোষ দেয় না, অভিসম্পাত করে না, অশ্লীল কাজ করে না এবং কটুভাষী হয় না। সহীহ, সহীহাহ ৩২০, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯৭৭ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি হাসান-গারীব। আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে এটি অন্য ভাবেও বর্ণিত আছে।
হাদীসটি হাসান-গারীব। আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে এটি অন্য ভাবেও বর্ণিত আছে।
হাদিস নং: ১৯৮৪
সহিহ (Sahih)
حدثنا زيد بن اخزم الطاىي البصري، حدثنا بشر بن عمر، حدثنا ابان بن يزيد، عن قتادة، عن ابي العالية، عن ابن عباس، ان رجلا، لعن الريح عند النبي صلى الله عليه وسلم فقال " لا تلعن الريح فانها مامورة وانه من لعن شيىا ليس له باهل رجعت اللعنة عليه " . قال ابو عيسى هذا حديث حسن غريب لا نعلم احدا اسنده غير بشر بن عمر .
১৯৮৪। যায়দ ইবন আখযাম তাঈ বাসরী (রহঃ) ... ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, জনৈক ব্যক্তি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সামনে বাতাসকে লা’নত করে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি বাতাসকে লা’নত দিবে না কেননা এতো নিদের্শিত। কেউ যেদি কোন বস্তকে লা’নত দেয় আর সে বস্ত যদি উক্ত লা’নতের পাত্র না হয় তবে সেই লা’নত লা’নতকারীর দিকে ফিরে আসে। সহীহ, সহীহাহ ৫২৮, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯৭৮ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি হাসান-গারীব, বিশর ইবন উমার ছাড়া আর কেউ এটিকে মুসনাদ রূপে রিওয়ায়াত করেছেন বলে আমাদের জানা নেই।
হাদীসটি হাসান-গারীব, বিশর ইবন উমার ছাড়া আর কেউ এটিকে মুসনাদ রূপে রিওয়ায়াত করেছেন বলে আমাদের জানা নেই।
হাদিস নং: ১৯৮৫
সহিহ (Sahih)
حدثنا احمد بن محمد، اخبرنا عبد الله بن المبارك، عن عبد الملك بن عيسى الثقفي، عن يزيد، مولى المنبعث عن ابي هريرة، عن النبي صلى الله عليه وسلم قال " تعلموا من انسابكم ما تصلون به ارحامكم فان صلة الرحم محبة في الاهل مثراة في المال منساة في الاثر " . قال ابو عيسى هذا حديث غريب من هذا الوجه . ومعنى قوله " منساة في الاثر " . يعني زيادة في العمر .
১৯৮৫। আহমাদ ইবন মুহাম্মদ (রহঃ) ... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত তিনি বলেন, তোমরা তোমাদের নসব নামা (বংশধারা) শিক্ষা করবে যাতে তোমরা তোমাদের আত্মীয়দের সম্পর্ক বজায় রাখতে পার। কেননা রেহেম সম্পর্কীয় আত্মীয়তার বন্ধন বজায় রাখার দ্বারা পরস্পরে প্রেম প্রীতির সৃষ্টি হয় সম্পদে প্রাচুর্য আসে এবং আয়ূ বৃদ্ধি হয়। সহীহাহ ২৭৬, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯৭৯ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি এই সূত্রে গারীব।مَنْسَأَةٌ فِي الأَثَرِ এর মর্ম হল আয়ূ বৃদ্ধি হয়।
হাদীসটি এই সূত্রে গারীব।مَنْسَأَةٌ فِي الأَثَرِ এর মর্ম হল আয়ূ বৃদ্ধি হয়।
হাদিস নং: ১৯৮৬
যঈফ (Dai'f)
حدثنا عبد بن حميد، حدثنا قبيصة، عن سفيان، عن عبد الرحمن بن زياد بن انعم، عن عبد الله بن يزيد، عن عبد الله بن عمرو، عن النبي صلى الله عليه وسلم قال " ما دعوة اسرع اجابة من دعوة غاىب لغاىب " . قال ابو عيسى هذا حديث غريب لا نعرفه الا من هذا الوجه . والافريقي يضعف في الحديث وهو عبد الرحمن بن زياد بن انعم وعبد الله بن يزيد هو ابو عبد الرحمن الحبلي .
১৯৮৬। আবদ ইবন হুমায়দ (রহঃ) ... আবদুল্লাহ ইবন আমর রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। তিনি বলেছেন, একজনের অনুপস্থিতিতে তার জন্য অপর এক জনের দু’আর মত এত শীঘ্র আর কোন দু’আ কবূল হয় না। যঈফ, যঈফ আবূ দাউদ ২/২৬৯, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯৮০ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি গারীব, এই সূত্র ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই। ইফরীকি হাদীসের ক্ষেত্রে যঈফ। তিনি হলেন আবদুর রহমান ইবন যিয়াদ ইবন আনআম আল ইফরীকী।
হাদীসটি গারীব, এই সূত্র ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই। ইফরীকি হাদীসের ক্ষেত্রে যঈফ। তিনি হলেন আবদুর রহমান ইবন যিয়াদ ইবন আনআম আল ইফরীকী।
হাদিস নং: ১৯৮৭
সহিহ (Sahih)
حدثنا قتيبة، حدثنا عبد العزيز بن محمد، عن العلاء بن عبد الرحمن، عن ابيه، عن ابي هريرة، ان رسول الله صلى الله عليه وسلم قال " المستبان ما قالا فعلى البادي منهما ما لم يعتد المظلوم " . وفي الباب عن سعد وابن مسعود وعبد الله بن مغفل . قال ابو عيسى هذا حديث حسن صحيح .
১৯৮৭। কুতায়বা (রহঃ) ... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ পরস্পর গালিগালাজকারী ব্যক্তিদ্বয় একে অন্যকে যা বলে এর অপরাধ যে শুরু করে তার উপর বর্তায় যতক্ষণ না মজলুম ব্যক্তি (যাকে প্রথমে গালি দেওয়া হয়েছে) সীমালঙ্ঘন করে। সহীহ, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯৮১ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে সা’দ, ইবন মাসউদ ও আবদুল্লাহ ইবন মুগাফফাল রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। উক্ত হাদীসটি হাসান-সহীহ।
এই বিষয়ে সা’দ, ইবন মাসউদ ও আবদুল্লাহ ইবন মুগাফফাল রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। উক্ত হাদীসটি হাসান-সহীহ।
হাদিস নং: ১৯৮৮
সহিহ (Sahih)
حدثنا محمود بن غيلان، حدثنا ابو داود الحفري، عن سفيان، عن زياد بن علاقة، قال سمعت المغيرة بن شعبة، يقول قال رسول الله صلى الله عليه وسلم " لا تسبوا الاموات فتوذوا الاحياء " . قال ابو عيسى وقد اختلف اصحاب سفيان في هذا الحديث فروى بعضهم مثل رواية الحفري وروى بعضهم عن سفيان عن زياد بن علاقة قال سمعت رجلا يحدث عند المغيرة بن شعبة عن النبي صلى الله عليه وسلم نحوه .
১৯৮৮। মাহমূদ ইবন গায়লান (রহঃ) ... মুগীরা ইবন শু’বা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মৃত ব্যক্তিকে গালিগালাজ করবে না। কেননা এতে জীবিত ব্যক্তিদেরকেই তুমি কষ্ট দিলে।
সহীহ, রাওয ৩৫৭, তা’লীকুর রাগীব ৪/১৩৫, সহীহাহ ২৩৭৯, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯৮২ [আল মাদানী প্রকাশনী]
সুফইয়ান (রহঃ)-এর শাগরিদগণের এই হাদীসটির রিওয়ায়াতে পার্থক্য রয়েছে। কেউ কেউ তো হুফারী (রহঃ)-এর মত (১৯৮৯) রিওয়ায়াত করেছেন। আর তাদের কতক বলেছেন, সুফইয়ান ... যিয়াদ ইবন ইলাকা (রহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি জনৈক ব্যক্তিকে মুগীরা ইবন শু’বা রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুরূপ হাদীস বর্ণনা করতে শুনেছি।

হাদিস নং: ১৯৮৯
সহিহ (Sahih)
حدثنا محمود بن غيلان، حدثنا وكيع، حدثنا سفيان، عن زبيد بن الحارث، عن ابي واىل، عن عبد الله بن مسعود، قال قال رسول الله صلى الله عليه وسلم " سباب المسلم فسوق وقتاله كفر " . قال زبيد قلت لابي واىل اانت سمعته من عبد الله قال نعم . قال ابو عيسى هذا حديث حسن صحيح .
১৯৮৯। মাহমূদ ইবন গায়লান (রহঃ) ... আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুসলিম ব্যক্তিকে গালিগালাজ করা হল ফাসিকী ও নাফরমানীর কাজ আর তার সঙ্গে লড়াই করা হল কুফরী কাজ। সহীহ, ইবনু মাজাহ ৬৯, বুখারী ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯৮৩ [আল মাদানী প্রকাশনী]
রাবী যুবায়দ বলেনঃ আমি আবূ ওয়াইল (রহঃ)-কে জিজ্ঞাসা করলাম আপনি কি সরাসরি আবদুল্লাহ (ইবন মাসউদ) রাদিয়াল্লাহু আনহু থেকে এই হাদীস শুনেছেন। তিনি বললেন না। হাদীসটি হাসান-সহীহ।
রাবী যুবায়দ বলেনঃ আমি আবূ ওয়াইল (রহঃ)-কে জিজ্ঞাসা করলাম আপনি কি সরাসরি আবদুল্লাহ (ইবন মাসউদ) রাদিয়াল্লাহু আনহু থেকে এই হাদীস শুনেছেন। তিনি বললেন না। হাদীসটি হাসান-সহীহ।
হাদিস নং: ১৯৯০
হাসান (Hasan)
حدثنا علي بن حجر، حدثنا علي بن مسهر، عن عبد الرحمن بن اسحاق، عن النعمان بن سعد، عن علي، قال قال النبي صلى الله عليه وسلم " ان في الجنة غرفا ترى ظهورها من بطونها وبطونها من ظهورها " . فقام اعرابي فقال لمن هي يا رسول الله قال " لمن اطاب الكلام واطعم الطعام وادام الصيام وصلى لله بالليل والناس نيام " . قال ابو عيسى هذا حديث غريب لا نعرفه الا من حديث عبد الرحمن بن اسحاق . وقد تكلم بعض اهل الحديث في عبد الرحمن بن اسحاق هذا من قبل حفظه وهو كوفي وعبد الرحمن بن اسحاق القرشي مدني وهو اثبت من هذا وكلاهما كانا في عصر واحد .
১৯৯০। আলী ইবন হুজর (রহঃ) ... আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে একটি প্রাসাদ রয়েছে যার ভিতর থেকে বাহির এবং বাহির থেকে ভিতর পরিদৃষ্ট হবে। তখন জনৈক বেদুঈন উঠে দাঁড়ালেন, বললেনঃ ইয়া রাসূলাল্লাহ এটি কার হবে? তিনি বললেন, এটি হবে তার যে ভাল কথা বলে, অন্যকে আহার করায়, সর্বদা রোযা রাখে এবং যখন রাতে সব মানুষ ঘুমিয়ে থাকে তখন সে উঠে সালাত (তাহাজ্জুদ) আদায় করে।
হাসান, মিশকাত ২৩৩৫, তা’লীকুর রাগীব ২/৪৬, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯৮৪ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি গারীব। আবদুর রহমান ইবন ইসহাক (রহঃ)-এর সূত্র ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই।
হাসান, মিশকাত ২৩৩৫, তা’লীকুর রাগীব ২/৪৬, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯৮৪ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি গারীব। আবদুর রহমান ইবন ইসহাক (রহঃ)-এর সূত্র ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই।
হাদিস নং: ১৯৯১
সহিহ (Sahih)
حدثنا ابن ابي عمر، حدثنا سفيان، عن الاعمش، عن ابي صالح، عن ابي هريرة، ان رسول الله صلى الله عليه وسلم قال " نعما لاحدهم ان يطيع ربه ويودي حق سيده " يعني المملوك . وقال كعب صدق الله ورسوله . وفي الباب عن ابي موسى وابن عمر . قال ابو عيسى هذا حديث حسن صحيح .
১৯৯১। ইবন আবূ উমার (রহঃ) ... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কতই না উত্তম সে ব্যক্তি যে আল্লাহর আনুগত্য করে এবং তার মালিকেরও হক আদায় করে। সহীহ, তা’লীকুর রাগীব ৩/১৫৯, বুখারী ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯৮৫ [আল মাদানী প্রকাশনী]
কা’ব আল আহবার বলেনঃ আল্লাহ ও তাঁর রাসূল সত্য কথা বলেছেন। এই বিষয়ে আবূ মূসা ও ইবন উমার রাদিয়াল্লাহু আনহুমা থেকেও হাদীস বর্ণিত আছে। হাদীসটি হাসান-সহীহ।
কা’ব আল আহবার বলেনঃ আল্লাহ ও তাঁর রাসূল সত্য কথা বলেছেন। এই বিষয়ে আবূ মূসা ও ইবন উমার রাদিয়াল্লাহু আনহুমা থেকেও হাদীস বর্ণিত আছে। হাদীসটি হাসান-সহীহ।
হাদিস নং: ১৯৯২
যঈফ (Dai'f)
حدثنا ابو كريب، حدثنا وكيع، عن سفيان، عن ابي اليقظان، عن زاذان، عن ابن عمر، قال قال رسول الله صلى الله عليه وسلم " ثلاثة على كثبان المسك اراه قال يوم القيامة عبد ادى حق الله وحق مواليه ورجل ام قوما وهم به راضون ورجل ينادي بالصلوات الخمس في كل يوم وليلة " . قال ابو عيسى هذا حديث حسن غريب لا نعرفه من حديث سفيان الثوري عن ابي اليقظان الا من حديث وكيع وابو اليقظان اسمه عثمان بن قيس ويقال ابن عمير وهو اشهر .
১৯৯২। আবূ কুরায়ব (রহঃ) ... ইবনু উমার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন ধরণের ব্যক্তি এমন যারা কিয়ামতের দিন মিশকে আম্বরের (কস্তরির) টিলায় অবস্থান করবেঃ এমন গোলাম যে আল্লাহর হকও আদায় করে এবং তার মালিকের হকও আদায় করে; এমন ইমাম যার উপর তার মুসল্লিরা সন্তুষ্ট, এমন ব্যক্তি যে দিনে ও রাতে প্রত্যহ পাঁচ ওয়াক্ত সালাতের দিকে আহবান করে। যঈফ, মিশকাত ৬৬৬, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯৮৬ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি হাসান-গারীব। সুফইয়ান (রহঃ) এর সূত্র ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই। বর্ণনাকারী আবুল ইয়াকযান (রহঃ) এর নাম হল উসমান ইবন কায়স।
হাদীসটি হাসান-গারীব। সুফইয়ান (রহঃ) এর সূত্র ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই। বর্ণনাকারী আবুল ইয়াকযান (রহঃ) এর নাম হল উসমান ইবন কায়স।
হাদিস নং: ১৯৯৩
হাসান (Hasan)
حدثنا محمد بن بشار، حدثنا عبد الرحمن بن مهدي، حدثنا سفيان، عن حبيب بن ابي ثابت، عن ميمون بن ابي شبيب، عن ابي ذر، قال قال لي رسول الله صلى الله عليه وسلم " اتق الله حيثما كنت واتبع السيىة الحسنة تمحها وخالق الناس بخلق حسن " . قال وفي الباب عن ابي هريرة . قال ابو عيسى هذا حديث حسن صحيح .
حدثنا محمود بن غيلان، حدثنا ابو احمد، وابو نعيم عن سفيان، عن حبيب، بهذا الاسناد نحوه .
قال محمود حدثنا وكيع، عن سفيان، عن حبيب بن ابي ثابت، عن ميمون بن ابي شبيب، عن معاذ بن جبل، عن النبي صلى الله عليه وسلم نحوه . قال محمود والصحيح حديث ابي ذر .

১৯৯৩। মুহাম্মদ ইবন বাশশার (রহঃ) ... আবূ যার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন যেখানেই থাকবে আল্লাহকে ভয় করবে; মন্দ কাজের অনুবর্তীতে কোন নেককাজ করে ফেলবে তাতে মন্দ অপসৃত হয়ে যাবে; মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করবে। হাসান, মিশকাত ৫০৮৩, রাওযুন নাযীর ৮৫৫, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯৮৭ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহ থেকেও হাদীস বর্ণিত আছে। উক্ত হাদীসটি হাসান-সহীহ।
মাহমূদ ইবন গায়লান (রহঃ) ... হাবীব (রহঃ) থেকে উক্ত সনদে পুনশ্চঃ মাহমূদ (রহঃ) ... মু’আয ইবন জাবাল রাদিয়াল্লাহু আনহু সূত্রে অনুরূপ বর্ণিত আছে। মাহমূদ (রহঃ) বলেনঃ আবূ যার রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটি সহীহ।

হাদিস নং: ১৯৯৪
সহিহ (Sahih)
حدثنا ابن ابي عمر، حدثنا سفيان، عن ابي الزناد، عن الاعرج، عن ابي هريرة، ان رسول الله صلى الله عليه وسلم قال " اياكم والظن فان الظن اكذب الحديث " . قال ابو عيسى هذا حديث حسن صحيح . قال وسمعت عبد بن حميد يذكر عن بعض اصحاب سفيان قال قال سفيان الظن ظنان فظن اثم وظن ليس باثم فاما الظن الذي هو اثم فالذي يظن ظنا ويتكلم به واما الظن الذي ليس باثم فالذي يظن ولا يتكلم به .
১৯৯৪। ইবন আবী উমার (রহঃ) ... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা কু’ধারণা (মন্দ/খারাপ ধারনা) পোষণ করা থেকে বেঁচে থাকবে, কেননা, কু’ধারণা করা হল সবচে মিথ্যা কথা। সহীহ, গায়াতুল মারাম ৪১৭, বুখারী ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯৮৮ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি হাসান-সহীহ। ঈমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেন, আবদ ইবন হুমায়দ (রহঃ)-কে সুফইয়ান (রহঃ)-এর কতিপয় শাগরিদের বরাতে বলতে শুনেছি যে, সুফইয়ান বলেছেন, ধারণা হল দু’ধরণেরঃ এক প্রকারের ধারণা পাপ আরেক ধরণের ধারনা পাপ নয়। পাপ ধারণা হল কু’ধারণা করে তা অন্যকে ব্যক্ত করা। আর যে ধারণায় পাপ নেই তা হলো কোন ধারণা হলে তা ব্যক্ত না করা।

হাদিস নং: ১৯৯৫
সহিহ (Sahih)
حدثنا عبد الله بن الوضاح الكوفي، حدثنا عبد الله بن ادريس، عن شعبة، عن ابي التياح، عن انس، قال ان كان رسول الله صلى الله عليه وسلم ليخالطنا حتى ان كان ليقول لاخ لي صغير " يا ابا عمير ما فعل النغير " .
حدثنا هناد، حدثنا وكيع، عن شعبة، عن ابي التياح، عن انس، نحوه . وابو التياح اسمه يزيد بن حميد الضبعي . قال ابو عيسى هذا حديث حسن صحيح .
حدثنا هناد، حدثنا وكيع، عن شعبة، عن ابي التياح، عن انس، نحوه . وابو التياح اسمه يزيد بن حميد الضبعي . قال ابو عيسى هذا حديث حسن صحيح .
১৯৯৫। আবদুল্লাহ ইবন ওয়ায্যাহ কূফী (রহঃ) ... আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের (ছোটদের) সাথে মিশতেন। এমনকি আমার একটি ভাইকে (কৌতুক করে) বলতেনঃ ওহে আবূ উমাইর! কী করেছে নুগাইর (ছোট্ট পোষা পাখি)। সহীহ, বুখারী ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯৮৯ [আল মাদানী প্রকাশনী]
হান্নাদ (রহঃ) আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। হাদীসটি হাসান সহীহ, বর্ণনাকারী আবুত তায়্যাব (রহঃ)-এর নাম হল ইয়াযীদ ইবন হুমায়দ যুবায়ঈ।
হান্নাদ (রহঃ) আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। হাদীসটি হাসান সহীহ, বর্ণনাকারী আবুত তায়্যাব (রহঃ)-এর নাম হল ইয়াযীদ ইবন হুমায়দ যুবায়ঈ।
হাদিস নং: ১৯৯৬
সহিহ (Sahih)
حدثنا عباس بن محمد الدوري البغدادي، حدثنا علي بن الحسن، اخبرنا عبد الله بن المبارك، عن اسامة بن زيد، عن سعيد المقبري، عن ابي هريرة، قال قالوا يا رسول الله انك تداعبنا . قال " اني لا اقول الا حقا " . قال ابو عيسى هذا حديث حسن صحيح
১৯৯৬। আব্বাস ইবন মুহাম্মদ দুওয়ারী (রহঃ) ... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেনঃ লোকেরা বললঃ ইয়া রাসূলাল্লাহ! আপনি আমাদের সাথে কৌতুকও করেন, তিনি বললেনঃ আমি সত্য ব্যতীত কিছু বলিনা। সহীহ, সহীহাহ ১৭২৬, মুখতাসার শাআইল ২০২, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯৯০ [আল মাদানী প্রকাশনী]
আবূ ঈসা বলেনঃ হাদীসটি হাসান সহীহ।
আবূ ঈসা বলেনঃ হাদীসটি হাসান সহীহ।
হাদিস নং: ১৯৯৭
সহিহ (Sahih)
حدثنا قتيبة، حدثنا خالد بن عبد الله الواسطي، عن حميد، عن انس بن مالك، ان رجلا، استحمل رسول الله صلى الله عليه وسلم فقال " اني حاملك على ولد الناقة " . فقال يا رسول الله ما اصنع بولد الناقة فقال رسول الله صلى الله عليه وسلم " وهل تلد الابل الا النوق " . قال ابو عيسى هذا حديث حسن صحيح غريب .
১৯৯৭। কুতায়বা (রহঃ) ... আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, একবার জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে আরোহনযোগ্য একটি বাহন চাইলেন, তিনি তাকে বললেন, তোমাকে আমি একটি উটনীর বাচ্চার উপর আরোহন করাব। লোকটি বললঃ ইয়া রাসূলাল্লাহ! উটনীর বাচ্চা দিয়ে আমি কি করব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ উটিনী ছাড়া অন্য কোন কিছু কি উটের জন্ম দেয়? সহীহ, মিশকাত ৪৮৮৬, মুখতাসার শামাইল ২০৩, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯৯১ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি হাসান সহীহ গারীব।
হাদীসটি হাসান সহীহ গারীব।
হাদিস নং: ১৯৯৮
সহিহ (Sahih)
حدثنا محمود بن غيلان، حدثنا ابو اسامة، عن شريك، عن عاصم الاحول، عن انس بن مالك، ان النبي صلى الله عليه وسلم قال له " يا ذا الاذنين " . قال محمود قال ابو اسامة يعني مازحه . وهذا الحديث حديث صحيح غريب .
১৯৯৮। মাহমূদ ইবন গায়লান (রহঃ) ... আনাস ইবন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে ’ইয়া যাল উযুনায়ন’- ’হে দু’কান ওয়ালা’ বলে ডাকতেন। সহীহ, মুখতাসার শামাইল ২০০, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯৯২ [আল মাদানী প্রকাশনী]
মাহমূদ (রহঃ) বলেন, আবূ উসামা রাদিয়াল্লাহু আনহু বলেছেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৌতুক করে এই কথা বলতেন। হাদীসটি হাসান-সহীহ।
মাহমূদ (রহঃ) বলেন, আবূ উসামা রাদিয়াল্লাহু আনহু বলেছেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৌতুক করে এই কথা বলতেন। হাদীসটি হাসান-সহীহ।
হাদিস নং: ১৯৯৯
যঈফ (Dai'f)
حدثنا عقبة بن مكرم العمي البصري، حدثنا ابن ابي فديك، قال حدثني سلمة بن وردان الليثي، عن انس بن مالك، قال قال رسول الله صلى الله عليه وسلم " من ترك الكذب وهو باطل بني له في ربض الجنة ومن ترك المراء وهو محق بني له في وسطها ومن حسن خلقه بني له في اعلاها " . وهذا الحديث حديث حسن لا نعرفه الا من حديث سلمة بن وردان عن انس بن مالك .
১৯৯৯। উকবা ইবন মুকাররাম আম্মী বাসরী (রহঃ) ... আনাস ইবন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি মিথ্যা পরিত্যাগ করে আর মিথ্যা তো বাতিলই হয়ে থাকে-তার জন্য জান্নাতের পার্শ্বে একটি প্রাসাদ নির্মাণ করা হবে; হক থাকা সত্ত্বেও যে ব্যক্তি বিবাদ-বিসম্বাদ পরিত্যাগ করে তার জন্য জান্নাতের মাঝে একটি প্রাসাদ নির্মাণ করা হবে; আর যে ব্যক্তি তার চরিত্র সুন্দর করে তার জন্য জান্নাতের সর্বোচ্চ স্থানে একটি প্রাসাদ নির্মাণ করা হবে।
এই শব্দে হাদিসটি যঈফ, ইবনু মাজাহ ৫১, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯৯৩ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি হাসান, সালামা ইবন ওয়ারদান-আনাস রাদিয়াল্লাহু আনহু সূত্র ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই।
এই শব্দে হাদিসটি যঈফ, ইবনু মাজাহ ৫১, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯৯৩ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি হাসান, সালামা ইবন ওয়ারদান-আনাস রাদিয়াল্লাহু আনহু সূত্র ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই।
হাদিস নং: ২০০০
যঈফ (Dai'f)
حدثنا فضالة بن الفضل الكوفي، حدثنا ابو بكر بن عياش، عن ابن وهب بن منبه، عن ابيه، عن ابن عباس، قال قال رسول الله صلى الله عليه وسلم " كفى بك اثما ان لا تزال مخاصما " . وهذا الحديث حديث غريب لا نعرفه الا من هذا الوجه .
২০০০। ফাযালা ইবন ফাযল কূফী (রহঃ) ... ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ঝগড়াটে হওয়াই তোমার পাপের জন্য যথেষ্ট। যঈফ, যঈফাহ ৪০৯৬, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯৯৪ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি গারীব। এই সূত্র ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই।
হাদীসটি গারীব। এই সূত্র ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই।
হাদিস নং: ২০০১
যঈফ (Dai'f)
حدثنا زياد بن ايوب البغدادي، حدثنا المحاربي، عن الليث، وهو ابن ابي سليم عن عبد الملك، عن عكرمة، عن ابن عباس، عن النبي صلى الله عليه وسلم قال " لا تمار اخاك ولا تمازحه ولا تعده موعدة فتخلفه " . قال ابو عيسى هذا حديث حسن غريب لا نعرفه الا من هذا الوجه . وعبد الملك عندي هو ابن ابي بشير .
২০০১। যিয়াদ ইবন আয়্যূব বাগদাদী (রহঃ) ... ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত তিনি বলেছেনঃ তোমার দ্বীনী ভাইয়ের সঙ্গে ঝগড়া করবে না; তাকে বিদ্রুপ করবে না; তার সঙ্গে এমন ওয়াদা করবে না যা তুমি ভঙ্গ করে বসবে। যঈফ, মিশকাত, তাহকীক ছানী ৪৮৯২, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯৯৫ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি হাসান-গারীব। এই সূত্র ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই।
হাদীসটি হাসান-গারীব। এই সূত্র ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই।
হাদিস নং: ২০০২
সহিহ (Sahih)
حدثنا ابن ابي عمر، حدثنا سفيان بن عيينة، عن محمد بن المنكدر، عن عروة بن الزبير، عن عاىشة، قالت استاذن رجل على رسول الله صلى الله عليه وسلم وانا عنده فقال " بىس ابن العشيرة او اخو العشيرة " . ثم اذن له فالان له القول فلما خرج قلت له يا رسول الله قلت له ما قلت ثم النت له القول . فقال " يا عاىشة ان من شر الناس من تركه الناس او ودعه الناس اتقاء فحشه " . قال ابو عيسى هذا حديث حسن صحيح .
২০০২। ইবন আবূ উমার (রহঃ) ... আয়িশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত যে, তিনি বলেন, জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে আসার অনুমতি প্রার্থনা করল। আমি সে সময় তাঁর কাছে ছিলাম। তিনি বললেন, ’’কবীলার এই লোকটি বড় খারাপ’’। যা হোক এর পর তিনি তাঁকে আসতে অনুমতি দিলেন এবং তার সাথে নম্রতার সাথে কথা-বার্তা বললেন। লোকটি বেরিয়ে যাওয়ার পর আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! এই লোকটি সম্পর্কে তো আপনি যা বলার বলেছিলেন অথচ পরে তার সাথে নম্রতার সঙ্গে কথা-বার্তা বললেন। তিনি বললেন, হে আয়িশা! লোকদের মধ্যে সবচে খারাপ হল সেই ব্যক্তি যার অশ্লীল কথা থেকে আত্মরক্ষা পাওয়ার জন্য লোকেরা তাকে ত্যাগ করে।
সহীহ, সহীহাহ ১০৪৯, মুখতাসার শামাইল ৩০১, বুখারী, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯৯৬ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি হাসান-সহীহ।
সহীহ, সহীহাহ ১০৪৯, মুখতাসার শামাইল ৩০১, বুখারী, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯৯৬ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি হাসান-সহীহ।