হাদিস নং: ১৮৮৭
সহিহ (Sahih)
حدثنا حميد بن مسعدة، حدثنا خالد بن الحارث، عن سعيد، عن قتادة، عن ابي مسلم الجذمي، عن الجارود بن المعلى، ان النبي صلى الله عليه وسلم نهى عن الشرب قاىما . قال وفي الباب عن ابي سعيد وابي هريرة وانس . قال ابو عيسى هذا حديث غريب حسن . وهكذا روى غير واحد هذا الحديث عن سعيد عن قتادة عن ابي مسلم عن الجارود عن النبي صلى الله عليه وسلم . وروي عن قتادة عن يزيد بن عبد الله بن الشخير عن ابي مسلم عن الجارود ان النبي صلى الله عليه وسلم قال " ضالة المسلم حرق النار " . والجارود هو ابن المعلى العبدي صاحب النبي صلى الله عليه وسلم ويقال الجارود بن العلاء ايضا والصحيح ابن المعلى .
১৮৮৭। হুমায়দ ইবনু মাসআদা (রহঃ) ... জারূদ ইবনুল মুআল্লা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পান করতে নিষেধ করেছেন। পূর্বের হাদীসের সহায়তায় সহীহ, তিরমিজী হাদিস নম্বরঃ ১৮৮১ [আল মাদানী প্রকাশনী]
এ বিষযে আবূ সাঈদ, আবূ হুরায়রা ও আনাস রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে।
উক্ত হাদীসটি হাসান-সহীহ-গারীব। একাধিক রাবী এ হাদীসটিকে সাঈদ-কাতাদা-আবূ মুসলিম-জারূদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে সদৃশ বর্ণনা করেছেন। কাতাদা-ইয়াযীদ ইবনু আবদুল্লাহ ইবনু শিখখীর-আবূ মুসলিম-জারূদ রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত আছে যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুসলিমের হারানো বস্ত জাহান্নামের দহনের কারণ বলে বিবেচ্য।
জারূদ ইবনুল মুআল্লা রাদিয়াল্লাহু আনহু ইবনুল ’আলা বলে কথিত। কিন্তু সহীহ হল ইবনুল মু’আল্লা।

হাদিস নং: ১৮৮৮
সহিহ (Sahih)
حدثنا احمد بن منيع، حدثنا هشيم، حدثنا عاصم الاحول، ومغيرة، عن الشعبي، عن ابن عباس، ان النبي صلى الله عليه وسلم شرب من زمزم وهو قاىم . قال وفي الباب عن علي وسعد وعبد الله بن عمرو وعاىشة . قال ابو عيسى هذا حديث حسن صحيح .
১৮৮৮। আহমাদ ইবনু মানী’ (রহঃ) ... ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে দাঁড়িয়ে যমযমের পানি পান করেছেন। সহীহ, ইবনু মাজাহ ৩৪২২, তিরমিজী হাদিস নম্বরঃ ১৮৮২ [আল মাদানী প্রকাশনী]
এ বিষয়ে আলী, সা’দ, আবদুল্লাহ ইবনু আমর ও আয়িশা রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। উক্ত হাদীসটি হাসান-সহীহ।
এ বিষয়ে আলী, সা’দ, আবদুল্লাহ ইবনু আমর ও আয়িশা রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। উক্ত হাদীসটি হাসান-সহীহ।
হাদিস নং: ১৮৮৯
হাসান (Hasan)
حدثنا قتيبة، حدثنا محمد بن جعفر، عن حسين المعلم، عن عمرو بن شعيب، عن ابيه، عن جده، قال رايت رسول الله صلى الله عليه وسلم يشرب قاىما وقاعدا . قال ابو عيسى هذا حديث حسن صحيح .
১৮৮৯। কুতায়বা (রহঃ) ... আমর ইবনু শুআয়ব তৎপিতা, তৎপিতামহ আবদুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড়িয়ে এবং বসে উভয় অবস্থায়ই পান করতে দেখেছি। হাসান, মিশকাত ৪২৭৬, মুখতাসার শামাইল ১৭৭, তিরমিজী হাদিস নম্বরঃ ১৮৮৩ [আল মাদানী প্রকাশনী]
হাদিস নং: ১৮৯০
সহিহ (Sahih)
حدثنا قتيبة، ويوسف بن حماد، قالا حدثنا عبد الوارث بن سعيد، عن ابي عصام، عن انس بن مالك، ان النبي صلى الله عليه وسلم كان يتنفس في الاناء ثلاثا ويقول " هو امرا واروى " . قال ابو عيسى هذا حديث حسن غريب . ورواه هشام الدستواىي عن ابي عصام عن انس .
وروى عزرة بن ثابت، عن ثمامة، عن انس، ان النبي صلى الله عليه وسلم كان يتنفس في الاناء ثلاثا .
حدثنا بذلك محمد بن بشار حدثنا عبد الرحمن بن مهدي حدثنا عزرة بن ثابت الانصاري عن ثمامة عن انس بن مالك ان النبي صلى الله عليه وسلم كان يتنفس في الاناء ثلاثا . قال هذا حديث حسن صحيح .

১৮৯০। কুতায়বা ও ইউসুফ ইবনু হাম্মাদ (রহঃ) ... আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাত্রে কিছু পানের সময় তিন বার শ্বাস নিতেন এবং বলতেনঃ এ হলো অধিক সাচ্ছন্দ্য বোধক তৃপ্তিদায়ক। সহীহ, ইবনু মাজাহ ৩৪১৬, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১৮৮৪ [আল মাদানী প্রকাশনী]
এ হাদীসটি হাসান। হিশাম আদ-দাসতাওয়াঈ এটিকে আবূ আসিম-আনাস রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণনা করেছেন।
আযরা ইবনু ছাবিত (রহঃ) এটিকে ছুমামা-আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাত্রে কিছু পানের সময় তিনবার শ্বাস নিতেন। আবদুর রহমান ইবনু মাহদী (রহঃ) আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাত্রে কিছু পানের সময় তিনবার শ্বাস নিতেন।
এ হাদীসটি হাসান-সহীহ।

হাদিস নং: ১৮৯১
যঈফ (Dai'f)
حدثنا ابو كريب، حدثنا وكيع، عن يزيد بن سنان الجزري، عن ابن لعطاء بن ابي رباح، عن ابيه، عن ابن عباس، قال قال رسول الله صلى الله عليه وسلم " لا تشربوا واحدا كشرب البعير ولكن اشربوا مثنى وثلاث وسموا اذا انتم شربتم واحمدوا اذا انتم رفعتم " . قال ابو عيسى هذا حديث غريب . ويزيد بن سنان الجزري هو ابو فروة الرهاوي .
১৮৯১। আবূ কুরায়ব (রহঃ) ... ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কেউ উটের মত পান করবে না। বরং দুইবারে বা তিনবারে পান করবে। যখন পান করবে বিসমিল্লাহ্ বলবে আর যখন পান করে উঠবে তখন “আলহামদুলিল্লাহ্” বলবে। যঈফ, মিশকাত, তাহকীক ছানী ৪২৭৮, তিরমিজী হাদিস নম্বরঃ ১৮৮৫ [আল মাদানী প্রকাশনী]
এ হাদিসটি গারীব। ইয়াযীদ ইবনু সিনান আন-জাযারী (রহঃ) হলেন আবূ ফারওয়া আর-রুহাবী।
এ হাদিসটি গারীব। ইয়াযীদ ইবনু সিনান আন-জাযারী (রহঃ) হলেন আবূ ফারওয়া আর-রুহাবী।
হাদিস নং: ১৮৯২
যঈফ (Dai'f)
حدثنا علي بن خشرم، حدثنا عيسى بن يونس، عن رشدين بن كريب، عن ابيه، عن ابن عباس، ان النبي صلى الله عليه وسلم كان اذا شرب تنفس مرتين . قال ابو عيسى هذا حديث غريب لا نعرفه الا من حديث رشدين بن كريب . قال وسالت ابا محمد عبد الله بن عبد الرحمن عن رشدين بن كريب قلت هو اقوى او محمد بن كريب فقال ما اقربهما ورشدين بن كريب ارجحهما عندي . قال وسالت محمد بن اسماعيل عن هذا فقال محمد بن كريب ارجح من رشدين بن كريب . والقول عندي ما قال ابو محمد عبد الله بن عبد الرحمن رشدين بن كريب ارجح واكبر وقد ادرك ابن عباس وراه وهما اخوان وعندهما مناكير .
১৮৯২। আলী ইবনু খাশরাম (রহঃ) ... ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পান করতেন তখন দুই বার শ্বাস নিতেন। যঈফ, ইবনু মাজাহ ৩৪১৭, তিরমিজী হাদিস নম্বরঃ ১৮৮৬ [আল মাদানী প্রকাশনী]
এ হাদীসটি হাসান-গারীব। রিশদীন ইবনু কুরায়ব (রহঃ) ছাড়া অন্য কোন সূত্রে এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই।
ইমাম তিরমিযী (রহঃ) বলেন, আবদুল্লাহ ইবনু আবদির রহমান দারিমী (রহঃ)-কে রিশদীন ইবনু কুরায়ব সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম। বলেছিলাম, রাবী হিসাবে রিশদীন বেশী শক্তিশালী না মুহাম্মদ ইবনু কুরায়ব বেশী শক্তিশালী? তিনি বললেন, এরা পরস্পর কতই না কাছাকাছি। তবে আমাদের মতে উভয়ের মাঝে রিশদীন ইবনু কুরায়ব (রহঃ)-ই অগ্রগণ্য। মুহাম্মদ ইবনু ইসমাঈল বুখারী (রহঃ)-কেও এতদ্বিষয়ে জিজ্ঞাসা করেছিলাম। তিনি বললেন, রিশদীন ইবনু কুরায়ব (রহঃ)-এর তুলনায় মুহাম্মদ ইবনু কুরায়ব হল অধিকতর প্রাধান্যযোগ্য। আবূ মুহাম্মদ আবদুল্লাহ ইবনু আবদীর রহমান দারিমী (রহঃ)-এর মত আমারও অভিমত হল যে, এতদুভয়ের মাঝে রিশদীন ইবনু কুরায়ব (রহঃ)-ই অধিক অগ্রগণ্য ও শ্রেষ্ঠতর। তিনি ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু-এর যুগ পেয়েছেন এবং তাঁকে দেখেছেন। এরা পরস্পর ভাই ভাই, তাদের নিকট অনেক মুনকার রিওয়ায়াত রয়েছে।

হাদিস নং: ১৮৯৩
হাসান (Hasan)
حدثنا علي بن خشرم، اخبرنا عيسى بن يونس، عن مالك بن انس، عن ايوب، وهو ابن حبيب انه سمع ابا المثنى الجهني، يذكر عن ابي سعيد الخدري، ان النبي صلى الله عليه وسلم نهى عن النفخ في الشرب . فقال رجل القذاة اراها في الاناء قال " اهرقها " . قال فاني لا اروى من نفس واحد قال " فابن القدح اذا عن فيك " . قال ابو عيسى هذا حديث حسن صحيح .
১৮৯৩। আলী ইবনু খাশরাম (রহঃ) ... আবূ সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানীয় বস্ততে ফুঁক দিতে নিষেধ করেছেন। জনৈক ব্যক্তি বলল, পাত্রে আবর্জনার মত পরিলক্ষিত হলে? তিনি বললেন, তা ঢেলে ফেলে দাও। লোকটি বলল, আমি তো এক শ্বাসে পানি পান করে তৃপ্তি পাই না। তিনি বললেন, তাহলে তোমার মুখ থেকে পানির পেয়ালাটি সরিয়ে নিবে (এবং শ্বাস ফেলবে)। হাসান, সহীহাহ ৩৮৫, তিরমিজী হাদিস নম্বরঃ ১৮৮৭ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা বলেনঃ এ হাদীসটি হাসান-সহীহ।
ইমাম আবূ ঈসা বলেনঃ এ হাদীসটি হাসান-সহীহ।
হাদিস নং: ১৮৯৪
সহিহ (Sahih)
حدثنا ابن ابي عمر، حدثنا سفيان بن عيينة، عن عبد الكريم الجزري، عن عكرمة، عن ابن عباس، ان النبي صلى الله عليه وسلم نهى ان يتنفس في الاناء او ينفخ فيه . قال ابو عيسى هذا حديث حسن صحيح .
১৮৯৪। ইবনু আবূ উমার (রহঃ) ... ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাত্রে শ্বাস ফেলতে বা তাতে ফুঁক দিতে নিষেধ করেছেন। সহীহ, ইবনু মাজাহ ৩৪২৯, তিরমিজী হাদিস নম্বরঃ ১৮৮৮ [আল মাদানী প্রকাশনী]
এ হাদীসটি হাসান-সহীহ।
এ হাদীসটি হাসান-সহীহ।
হাদিস নং: ১৮৯৫
সহিহ (Sahih)
حدثنا اسحاق بن منصور، حدثنا عبد الصمد بن عبد الوارث، حدثنا هشام الدستواىي، عن يحيى بن ابي كثير، عن عبد الله بن ابي قتادة، عن ابيه، ان رسول الله صلى الله عليه وسلم قال " اذا شرب احدكم فلا يتنفس في الاناء " . قال ابو عيسى هذا حديث حسن صحيح .
১৮৯৫। ইসহাক ইবনু মানসুর (রহঃ) ... আবদুল্লাহ ইবনু কাতাদা তাঁর পিতা আবূ কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন পানি পান করবে তখন পাত্রে শ্বাস ফেলবে না। সহীহ, সহীহ আবূ দাউদ ২৩, বুখারী ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১৮৮৯ [আল মাদানী প্রকাশনী]
হাদিস নং: ১৮৯৬
সহিহ (Sahih)
حدثنا قتيبة، حدثنا سفيان، عن الزهري، عن عبيد الله بن عبد الله، عن ابي سعيد الخدري، رواية انه نهى عن اختناث الاسقية، . قال وفي الباب عن جابر، وابن، عباس وابي هريرة . قال ابو عيسى هذا حديث حسن صحيح .
১৮৯৬। কুতায়বা (রহঃ) ... আবূ সাঈদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মশকের মুখ উল্টে ধরে তা থেকে পানি পান করতে নিষেধ করেনে। সহীহ, ইবনু মাজাহ ৩৪১৮, বুখারী ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১৮৯০ [আল মাদানী প্রকাশনী]
এ বিষয়ে জাবির, ইবনু আব্বাস ও আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। এ হাদীসটি হাসান-সহীহ।
এ বিষয়ে জাবির, ইবনু আব্বাস ও আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। এ হাদীসটি হাসান-সহীহ।
হাদিস নং: ১৮৯৭
মুনকার (সহীহ হাদীসের বিপরীত)
حدثنا يحيى بن موسى، حدثنا عبد الرزاق، اخبرنا عبد الله بن عمر، عن عيسى بن عبد الله بن انيس، عن ابيه، قال رايت النبي صلى الله عليه وسلم قام الى قربة معلقة فخنثها ثم شرب من فيها . قال وفي الباب عن ام سليم . قال ابو عيسى هذا حديث ليس اسناده بصحيح . وعبد الله بن عمر العمري يضعف في الحديث ولا ادري سمع من عيسى ام لا
১৮৯৭। ইয়াহইয়া ইবনু মূসা (রহঃ) ... ঈসা ইবনু আবদুল্লাহ ইবনু উনায়স তার পিতা আবদুল্লাহ ইবনু উনায়স রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে দেখেছি যে, তিনি একটি ঝুলন্ত মশকের দিকে উঠে গেলেন, সেটির মুখ উল্টে ধরে এর মুখ থেকে পান করলেন। মুনকার, যঈফ আবূ দাউদ, তিরমিজী হাদিস নম্বরঃ ১৮৯৭ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে উম্মু সুলায়ম রাদিয়াল্লাহু আনহা থেকে হাদীস বর্ণিত আছে, উক্ত হাদীসটির সনদ সহীহ নয়। আবদুল্লাহ ইবনু উমার আল-উমারী স্মরণ শক্তির দিক থেকে যঈফ বলে বিবেচিত। তিনি ঈসা (রহঃ) থেকে শুনেছেন কিনা আমি তা জানি না।

হাদিস নং: ১৮৯৮
সহিহ (Sahih)
حدثنا ابن ابي عمر، حدثنا سفيان، عن يزيد بن يزيد بن جابر، عن عبد الرحمن بن ابي عمرة، عن جدته، كبشة قالت دخل على رسول الله صلى الله عليه وسلم فشرب من في قربة معلقة قاىما فقمت الى فيها فقطعته . قال ابو عيسى هذا حديث حسن صحيح غريب . ويزيد بن يزيد بن جابر هو اخو عبد الرحمن بن يزيد بن جابر وهو اقدم منه موتا .
১৮৯৮। ইবনু আবূ উমার (রহঃ) ... কাবাশা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমার কাছে এলেন, তিনি দাঁড়িয়ে একটি ঝুলন্ত মশকের মুখ থেকে পানি পান করলেন। পরে আমি উঠে গিয়ে এর মুখটি কেটে রেখে দিলাম। সহীহ, মিশকাত ৪২৮১, মুখতাসার শামাইল ১৮২, তিরমিজী হাদিস নম্বরঃ ১৮৯২ [আল মাদানী প্রকাশনী]
এ হাদীসটি হাসান-সহীহ-গারীব। ইয়াযীদ ইবনু ইয়াযীদ ইবনু জাবির (রহঃ) হলেন, আবদুর রহমান ইবনু ইয়াযীদ ইবনু জাবির (রহঃ)-এর ভাই, তিনি তার পূর্বে মারা যান।
এ হাদীসটি হাসান-সহীহ-গারীব। ইয়াযীদ ইবনু ইয়াযীদ ইবনু জাবির (রহঃ) হলেন, আবদুর রহমান ইবনু ইয়াযীদ ইবনু জাবির (রহঃ)-এর ভাই, তিনি তার পূর্বে মারা যান।
হাদিস নং: ১৮৯৯
সহিহ (Sahih)
حدثنا الانصاري، حدثنا معن، حدثنا مالك، قال وحدثنا قتيبة، عن مالك، عن ابن شهاب، عن انس، ان النبي صلى الله عليه وسلم اتي بلبن قد شيب بماء وعن يمينه اعرابي وعن يساره ابو بكر فشرب ثم اعطى الاعرابي وقال " الايمن فالايمن " . قال وفي الباب عن ابن عباس وسهل بن سعد وابن عمر وعبد الله بن بسر . قال ابو عيسى هذا حديث حسن صحيح .
১৮৯৯। আনসারী (রহঃ) ... আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে কিছু পানি মিশ্রিত দুধ আনা হল। তাঁর ডান পাশে ছিল একজন বেদুঈন আর বাম পাশে ছিলেন আবূ বকর রাদিয়াল্লাহু আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা পান করে ঐ বেদুঈন কে দিলেন এবং বললেন, ডান পাশে অবস্থানকারীরাই ক্রমান্বয়ে অধিকারী। সহীহ, ইবনু মাজাহ ৩৪২৫, বুখারী ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১৮৯৩ [আল মাদানী প্রকাশনী]
এ বিষয়ে ইবনু আব্বাস, সাহল ইবনু সা’দ, ইবনু উমার, আবদুল্লাহ ইবনু (রাঃ) থেকে হাদীস বর্ণিত আছে। এ হাদীসটি হাসান-সহীহ।
এ বিষয়ে ইবনু আব্বাস, সাহল ইবনু সা’দ, ইবনু উমার, আবদুল্লাহ ইবনু (রাঃ) থেকে হাদীস বর্ণিত আছে। এ হাদীসটি হাসান-সহীহ।
হাদিস নং: ১৯০০
সহিহ (Sahih)
حدثنا قتيبة، حدثنا حماد بن زيد، عن ثابت البناني، عن عبد الله بن رباح، عن ابي قتادة، عن النبي صلى الله عليه وسلم قال " ساقي القوم اخرهم شربا " . قال وفي الباب عن ابن ابي اوفى . قال ابو عيسى هذا حديث حسن صحيح .
১৯০০। কুতায়বা (রহঃ) ... আবূ কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন দলের পানীয় পরিবেশনকারী নিজে সবার শেষে পান করবে। সহীহ, ইবনু মাজাহ ৩৪৩৪, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১৮৯৪ [আল মাদানী প্রকাশনী]
এ বিষয়ে ইবনু আবূ আওফা রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে। এ হাদীসটি হাসান-সহীহ।
এ বিষয়ে ইবনু আবূ আওফা রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে। এ হাদীসটি হাসান-সহীহ।
হাদিস নং: ১৯০১
সহিহ (Sahih)
حدثنا ابن ابي عمر، حدثنا سفيان بن عيينة، عن معمر، عن الزهري، عن عروة، عن عاىشة، قالت كان احب الشراب الى رسول الله صلى الله عليه وسلم الحلو البارد . قال ابو عيسى هكذا روى غير واحد عن ابن عيينة مثل هذا عن معمر عن الزهري عن عروة عن عاىشة والصحيح ما روي عن الزهري عن النبي صلى الله عليه وسلم مرسلا .
১৯০১। ইবনু আবূ উমার (রহঃ) ... আয়িশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে অধিক প্রিয় পানীয় ছিল ঠান্ডা মিষ্টি শরবত।
সহীহ, মিশকাত, তাহকীক ছানী ৪২৮২, সহীহাহ ৩০০৬, মুখতাসার শামাইল ১৭৫, তিরমিজী হাদিস নম্বরঃ ১৮৯৫ [আল মাদানী প্রকাশনী]
একাধিক রাবী ইবনু উয়ায়না (রহঃ) থেকে মা’মার-যুহরী-উরওয়া-আয়িশা রাদিয়াল্লাহু আনহা সূত্রে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। সহীহ হল যে রিওয়ায়াতটি ইমাম যুহরী (রহঃ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মুরসালরূপে বর্ণনা করেছেন।

হাদিস নং: ১৯০২
সহিহ (Sahih)
حدثنا احمد بن محمد، اخبرنا عبد الله بن المبارك، اخبرنا معمر، ويونس، عن الزهري، ان رسول الله صلى الله عليه وسلم سىل اى الشراب اطيب قال " الحلو البارد " . قال ابو عيسى وهكذا روى عبد الرزاق عن معمر عن الزهري عن النبي صلى الله عليه وسلم مرسلا وهذا اصح من حديث ابن عيينة رحمه الله .
১৯০২। আহমাদ ইবনু মুহাম্মদ (রহঃ) ... আবদুল্লাহ ইবনু মুবারক-মা’মার ও ইউনুস-যুহরী (রহঃ) ... সূত্রে বর্ণিত আছে যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞাসা করা হয়েছিল, সবচেয়ে ভাল পানীয় কোনটি? তিনি বলেছেন, ঠান্ডা মিষ্টি শরবত। সহীহ, তিরমিজী হাদিস নম্বরঃ ১৮৯৬ [আল মাদানী প্রকাশনী]
আবদুর রাযযাক (রহঃ) ও মা’মার-যুহরী-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে মুরসাল রূপে অনুরূপ বর্ণনা করেছেন। এটি ইবনু উয়ায়না (রহঃ) -এর রিওয়ায়াত অপেক্ষা সহীহ।
আবদুর রাযযাক (রহঃ) ও মা’মার-যুহরী-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে মুরসাল রূপে অনুরূপ বর্ণনা করেছেন। এটি ইবনু উয়ায়না (রহঃ) -এর রিওয়ায়াত অপেক্ষা সহীহ।