অধ্যায় তালিকায় ফিরে যান
সুনান আত তিরমিজী
ওজর বশত জিহাদে অংশগ্রহণ না করে ঘরে বসে থাকা।
মোট ৫০ টি হাদিস
হাদিস নং: ১৭১৬
সহিহ (Sahih)
حدثنا احمد بن منيع، حدثنا روح بن عبادة، عن ابن جريج، عن ابي الزبير، عن جابر، ان النبي صلى الله عليه وسلم نهى عن الوسم في الوجه والضرب . قال ابو عيسى هذا حديث حسن صحيح .
১৭১৬। আহমাদ ইবনু মানী’ (রহঃ) ... জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারায় দাগ লাগাতে এবং মারতে নিষেধ করেছেন।
সহীহ, ইরওয়া ২১৮৫, সহীহ আবূ দাউদ ২৩১০, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১৭১০ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ।
সহীহ, ইরওয়া ২১৮৫, সহীহ আবূ দাউদ ২৩১০, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১৭১০ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ।
হাদিস নং: ১৭১৭
সহিহ (Sahih)
حدثنا محمد بن الوزير الواسطي، حدثنا اسحاق بن يوسف الازرق، عن سفيان، عن عبيد الله بن عمر، عن نافع، عن ابن عمر، قال عرضت على رسول الله صلى الله عليه وسلم في جيش وانا ابن اربع عشرة فلم يقبلني ثم عرضت عليه من قابل في جيش وانا ابن خمس عشرة فقبلني . قال نافع فحدثت بهذا الحديث عمر بن عبد العزيز فقال هذا حد ما بين الصغير والكبير . ثم كتب ان يفرض لمن بلغ الخمس عشرة .
حدثنا ابن ابي عمر، حدثنا سفيان بن عيينة، عن عبيد الله، نحوه بمعناه الا انه قال قال عمر بن عبد العزيز هذا حد ما بين الذرية والمقاتلة . ولم يذكر انه كتب ان يفرض . قال ابو عيسى حديث اسحاق بن يوسف حديث حسن صحيح غريب من حديث سفيان الثوري .

১৭১৭। মুহাম্মদ ইবনু ওয়াযীর ওয়াসিতী (রহঃ) ... ইবনু উমার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমাকে কোন এক সৈন্য দলে অন্তর্ভুক্তির জন্য একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্মুখে পেশ করা হলো। আমার বয়স তখন চৌদ্দ। তিনি আমাকে এর জন্য গ্রহণ করলেন না। পরবর্তী বছর আরেক সেনা দলে অন্তর্ভুক্তির জন্য আমাকে পেশ করা হল। আমার বয়স তখন পনের। তিনি আমাকে এর জন্য গ্রহণ করলেন।
নাফি’ (রহঃ) বলেন, এই হাদীসটি উমার ইবনু আবদুল আযীয (রহঃ) এর কাছে বিবৃত করলে তিনি বললেন, এ হল বালিগ না বালিগের বয়সসীমা। এরপর তিনি যাদের পনের বছর হয়েছে তাদের জন্য বায়তুল মাল থেকে ভাতা নির্ধারনের ফরমান লিখে দিলেন।
সহীহ, ইবনু মাজাহ ২৫৪৩, নাসাঈ, তিরমিজী হাদিস নম্বরঃ ১৭১১ [আল মাদানী প্রকাশনী]
ইবনু আবূ উমার (রহঃ) ... উবায়দুল্লাহ (রহঃ) থেকে অনুরূপ হাদীস বর্ণিত আছে। তবে এতে আছে যে, নাফি বলেন, উমার ইবনু আবদুল আযীয বলেছেন, এ হল না বালিগ ও যুদ্ধাপযোগী হওয়ার বয়সসীমা। তবে এতে ফরমান লিখে দেওয়ার কথা উল্লেখ নাই। সহীহ।
ইসহাক ইবনু ইউসুফ (রহঃ) এর রিওয়াযাতটি হাসান-সহীহ। সুফইয়ান ছাওরী (রহঃ) এর রিওয়ায়াত হিসাবে গারীব।

হাদিস নং: ১৭১৮
সহিহ (Sahih)
حدثنا قتيبة، حدثنا الليث، عن سعيد بن ابي سعيد المقبري، عن عبد الله بن ابي قتادة، عن ابيه، انه سمعه يحدث، عن رسول الله صلى الله عليه وسلم انه قام فيهم فذكر لهم ان الجهاد في سبيل الله والايمان بالله افضل الاعمال فقام رجل فقال يا رسول الله ارايت ان قتلت في سبيل الله ايكفر عني خطاياى فقال رسول الله صلى الله عليه وسلم " نعم ان قتلت في سبيل الله وانت صابر محتسب مقبل غير مدبر " . ثم قال رسول الله صلى الله عليه وسلم " كيف قلت " . قلت ارايت ان قتلت في سبيل الله ايكفر عني خطاياى فقال رسول الله صلى الله عليه وسلم " نعم وانت صابر محتسب مقبل غير مدبر الا الدين فان جبريل قال لي ذلك " . قال ابو عيسى وفي الباب عن انس ومحمد بن جحش وابي هريرة . وهذا حديث حسن صحيح . وروى بعضهم هذا الحديث عن سعيد المقبري عن ابي هريرة عن النبي صلى الله عليه وسلم نحو هذا وروى يحيى بن سعيد الانصاري وغير واحد نحو هذا عن سعيد المقبري عن عبد الله بن ابي قتادة عن ابيه عن النبي صلى الله عليه وسلم . وهذا اصح من حديث سعيد المقبري عن ابي هريرة .
১৭১৮। কুতায়বা (রহঃ) ... আবদুল্লাহ ইবনু কাতাদা তার পিতা আবূ কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন লোকদের মাঝে দাঁড়ালেন এবং তাদের উদ্দেশ্যে বললেন, আল্লাহর পথে জিহাদ এবং আল্লাহর পথে ঈমান হল সবচেয়ে আফযাল আমল। এক ব্যক্তি দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলাল্লাহ, আমি যদি আল্লাহর পথে নিহত হই তবে কি আমার গুনাহগুলির কাফফারা হয়ে যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, যদি তুমি সওয়াবের আশায় ধৈর্যের সঙ্গে পিছপা না হয়ে অগ্রবর্তী অবস্থায় টিকে থেকে আল্লাহর পথে শহীদ হও। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কিভাবে কথাটা বলেছিলে? লোকটি বলল, আমি যদি আল্লাহর পথে শহীদ হই তবে কি আপনার মতে আমার গুনাহগুলির কাফফারা হবে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, যদি তুমি সওয়াবের আশায় ধৈর্যের সঙ্গে পিছপা না হয়ে অগ্রবর্তী অবস্থায় শহীদ হও তবে এতে ঋণ ছাড়া বাকী সবগুলোর কাফফারা হয়ে যাবে। জিবরীল (আঃ) আমাকে এ কথা বলেছেন।
সহীহ, ইরওয়া ১১৯৭, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১৭১২ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আনাস, মুহাম্মদ ইবনু জাহাশ ও আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহুম থেকে হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহিহ। কেউ কেউ এই হাদীসটিকে সাঈদ মাকবুরী-আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুরূপ বর্ণনা করেছেন। ইয়াহইয়া ইবনু সাঈদ আনসারী প্রমুখ (রহঃ) সাঈদ মাকবুরী-আবদুল্লাহ ইবনু আবূ কাতাদা-তাঁর পিতা আবূ কাতাদা রাদিয়াল্লাহু আনহু সূত্রে-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুরূপ বর্ণনা করেছেন। এটি সাঈদ মাকবুরী-আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সূত্রটি থেকে অধিকতর সহিহ।

হাদিস নং: ১৭১৯
সহিহ (Sahih)
حدثنا ازهر بن مروان البصري، حدثنا عبد الوارث بن سعيد، عن ايوب، عن حميد بن هلال، عن ابي الدهماء، عن هشام بن عامر، قال شكي الى رسول الله صلى الله عليه وسلم الجراحات يوم احد فقال " احفروا واوسعوا واحسنوا وادفنوا الاثنين والثلاثة في قبر واحد وقدموا اكثرهم قرانا " . فمات ابي فقدم بين يدى رجلين . قال ابو عيسى وفي الباب عن خباب وجابر وانس . وهذا حديث حسن صحيح . وروى سفيان الثوري وغيره هذا الحديث عن ايوب عن حميد بن هلال عن هشام بن عامر . وابو الدهماء اسمه قرفة بن بهيس او بيهس .
১৭১৯। আযহার ইবনু মারওয়ান বাসরী (রহঃ) ... হিশাম ইবন আমির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, উহুদ যুদ্ধের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে নিহতের সংখ্যা তুলা হল। তিনি বললেন, বড় এবং প্রশস্ত করে কবর খনন কর এবং সৌজন্যমূলক আচরণ কর আর এক এক কবরে দুইজন তিনজন করে দাফন কর। কুরআন সম্পর্কে যে অধিক জ্ঞাত তাকে অগ্রবর্তী করবে। হিশাম বলেন, আমার পিতা (আমিরও) শহীদ হয়েছিলেন। তাঁকে দুইজনের আগে স্থাপন করা হয়েছিল।
সহীহ, ইবনু মাজাহ ১৫৬০, তিরমিজী হাদিস নম্বরঃ ১৭১৩ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে খাব্বাব, জাবির ও আনাস রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহিহ। সুফইয়ান প্রমুখ (রহঃ) এই হাদীসটিকে আইয়ুব-হুমায়দ ইবনু হিলাল-হিশাম ইবনু আমির রাদিয়াল্লাহু আনহু সূত্রেও বর্ণনা করেছেন। রাবী আবূ দাহমা (রহঃ) এর নাম হল কিরফা ইবনু বুহায়স বা বায়হাস।

হাদিস নং: ১৭২০
যঈফ (Dai'f)
حدثنا هناد، حدثنا ابو معاوية، عن الاعمش، عن عمرو بن مرة، عن ابي عبيدة، عن عبد الله، قال لما كان يوم بدر وجيء بالاسارى قال رسول الله صلى الله عليه وسلم " ما تقولون في هولاء الاسارى " . فذكر قصة في هذا الحديث طويلة . قال ابو عيسى وفي الباب عن عمر وابي ايوب وانس وابي هريرة . وهذا حديث حسن وابو عبيدة لم يسمع من ابيه . ويروى عن ابي هريرة قال ما رايت احدا اكثر مشورة لاصحابه من رسول الله صلى الله عليه وسلم .
১৭২০। হান্নাদ (রহঃ) ... আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, বদর যুদ্ধের সময় যখন বন্দীদের আনা হল তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই বন্দীদের সম্পর্কে তোমরা কি বল? পরে দীর্ঘ রিওয়ায়াত বর্ণনা করেন। যঈফ, ইরওয়া ৫/৪৭-৪৮, তিরমিজী হাদিস নম্বরঃ ১৭১৪ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে উমার, আবূ আইয়ুব, আনাস, আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। এই হাদীসটি হাসান। আবূ উবায়দা তার পিতা আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে হাদীস শুনেন নি। আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা নিজ সঙ্গীদের সাথে অধিক পরামর্শ গ্রহণকারী কাউকে দেখিনি।

হাদিস নং: ১৭২১
যঈফ (Dai'f)
حدثنا محمود بن غيلان، حدثنا ابو احمد، حدثنا سفيان، عن ابن ابي ليلى، عن الحكم، عن مقسم، عن ابن عباس، ان المشركين، ارادوا ان يشتروا، جسد رجل من المشركين فابى النبي صلى الله عليه وسلم ان يبيعهم اياه . قال ابو عيسى هذا حديث غريب لا نعرفه الا من حديث الحكم . ورواه الحجاج بن ارطاة ايضا عن الحكم . وقال احمد بن الحسن سمعت احمد بن حنبل يقول ابن ابي ليلى لا يحتج بحديثه . وقال محمد بن اسماعيل ابن ابي ليلى صدوق ولكن لا يعرف صحيح حديثه من سقيمه ولا اروي عنه شيىا . وابن ابي ليلى صدوق فقيه وانما يهم في الاسناد . حدثنا نصر بن علي قال حدثنا عبد الله بن داود عن سفيان الثوري قال فقهاونا ابن ابي ليلى وعبد الله بن شبرمة .
১৭২১। মাহমূদ ইবনু গায়লান (রহঃ) ... ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহ থেকে বর্ণিত। একবার মুশরিকরা জনৈক মুশরিক ব্যক্তির লাশ খরিদ করতে চাইল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের নিকট তা বিক্রি করতে অস্বীকার করলেন। যঈফ, তিরমিজী হাদিস নম্বরঃ ১৭১৫ [আল মাদানী প্রকাশনী]
এই হাদীসটি গারীব। হাকাম (রহঃ)-এ রিওয়ায়াত ছাড়া এটি সম্পর্কে আমরা অবহিত নই। হাজ্জাজ ইবনু আরতাত (রহঃ)-ও এটিকে হাকাম (রহঃ) থেকে বর্ণনা করেছেন। আহমাদ ইবনু হাসান (রহঃ) বলেন যে, আমি আহমাদ ইবনু হাম্বাল (রহঃ)-কে বলতে শুনেছি, ইবনু আবূ লায়লা (রহঃ)-এর হাদীস প্রামাণ্য নয়। মুহাম্মদ ইবনু ইসমাঈল বুখারী (রহঃ) বলেনঃ ইবনু আবূ লায়লা অত্যন্ত সত্যবাদী ব্যক্তি। কিন্তু তার বর্ণিত সহিহ হাদিসগুলোকে যঈফ হাদীস থেকে আলাদা করে অবহিত হওয়া যয় না। তাঁর থেকে আমি কিছুই বর্ণনা করি না। ইবনু আবূ লায়লা অত্যন্ত সত্যবাদী এবং ফিকাহবিদ। তবে সনদ বর্ণনায় তাঁর বিভ্রান্তি রয়েছে।
নাসর ইবনু আলী (রহঃ) ... সুফইয়ান ছাওরী (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমাদের ফকীহরা হলেন, ইবনু আবূ লায়লা এবং আবদুল্লাহ ইবনু শুবরুমা।

হাদিস নং: ১৭২২
যঈফ (Dai'f)
حدثنا ابن ابي عمر، حدثنا سفيان، عن يزيد بن ابي زياد، عن عبد الرحمن بن ابي ليلى، عن ابن عمر، قال بعثنا رسول الله صلى الله عليه وسلم في سرية فحاص الناس حيصة فقدمنا المدينة فاختبينا بها وقلنا هلكنا ثم اتينا رسول الله صلى الله عليه وسلم فقلنا يا رسول الله نحن الفرارون . قال " بل انتم العكارون وانا فىتكم " . قال ابو عيسى هذا حديث حسن لا نعرفه الا من حديث يزيد بن ابي زياد . ومعنى قوله فحاص الناس حيصة يعني انهم فروا من القتال . ومعنى قوله " بل انتم العكارون " . والعكار الذي يفر الى امامه لينصره ليس يريد الفرار من الزحف .
১৭২২। ইবনু আবূ ’উমার (রহঃ) ... ইবনু উমার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এক অভিযানে পাঠিয়েছিলেন। যুদ্ধে আমাদের কিছু লোক বিচ্ছিন্ন হয়ে পড়লো আমরা মদিনায় চলে এলাম। কিন্তু আমরা মদিনায় এসে লুকিয়ে থাকলাম এবং ভাবলাম আমরা ধ্বংস হয়ে গেছি। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে হাযির হলাম। বললাম, ইয়া রাসূলাল্লাহ, আমরা তো পলাতক দল। তিনি বললেন, না, বরং তোমরা হলে পুনঃ প্রত্যাবর্তনকারী আর আমিও তোমাদের দলের একজন। যঈফ, ইরওয়া ১২০৩, তিরমিজী হাদিস নম্বরঃ ১৭১৬ [আল মাদানী প্রকাশনী]
এই হাদীসটি হাসান-গরীব। ইয়াজিদ ইবনু আবূ যিয়াদ (রহঃ) -এর সূত্র ছাড়া এটি সম্পর্কে আমরা কিছু জানি না।
حَاصَ النَّاسُ حَيْصَةً অর্থ তারা যুদ্ধ ক্ষেত্র থেকে পশ্চাদপসরণ করল।
بَلْ أَنْتُمُ الْعَكَّارُونَ অর্থ হল যারা পলায়নের উদ্দেশ্যে নয় বরং যারা দলপতির কাছে সাহায্যে জন্য আসে।

হাদিস নং: ১৭২৩
সহিহ (Sahih)
حدثنا محمود بن غيلان، حدثنا ابو داود، اخبرنا شعبة، عن الاسود بن قيس، قال سمعت نبيحا العنزي، يحدث عن جابر، قال لما كان يوم احد جاءت عمتي بابي لتدفنه في مقابرنا فنادى منادي رسول الله صلى الله عليه وسلم ردوا القتلى الى مضاجعهم . قال ابو عيسى هذا حديث حسن صحيح . قال ابو عيسى ونبيح ثقة .
১৭২৩। মুহাম্মদ ইবনু গায়লান (রহঃ) ... জাবির ইবনু আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, উহুদের দিন আমার ফুফু আমার (শহীদ) পিতাকে আমাদের কবরস্থানে দাফনের জন্য নিয়ে এলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এক ঘোষক ঘোষণা দিলেন, নিহতদের শাহাদাতের স্থানে ফিরিয়ে নিয়ে এসো।
সহীহ, ইবনু মাজাহ ২৫১৬, তিরমিজী হাদিস নম্বরঃ ১৭১৭ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহিহ।
সহীহ, ইবনু মাজাহ ২৫১৬, তিরমিজী হাদিস নম্বরঃ ১৭১৭ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহিহ।
হাদিস নং: ১৭২৪
সহিহ (Sahih)
حدثنا ابن ابي عمر، وسعيد بن عبد الرحمن المخزومي، قالا حدثنا سفيان بن عيينة، عن الزهري، عن الساىب بن يزيد، قال لما قدم رسول الله صلى الله عليه وسلم من تبوك خرج الناس يتلقونه الى ثنية الوداع . قال الساىب فخرجت مع الناس وانا غلام . قال ابو عيسى هذا حديث حسن صحيح .
১৭২৪। ইবনু আবূ উমার ও সাঈদ ইবনু আবদুর রহমান (রহঃ) ... সাইব ইবনু ইয়াযিদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধ থেকে প্রত্যাবর্তন করলেন, তখন লোকেরা তাঁকে অভ্যর্থনার জন্য ছানিয়াতুল ওয়াদা পর্যন্ত এগিয়ে গিয়েছিলেন। সায়িব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমিও লোকদের সঙ্গে বের হলাম আমি তখনও বালক ছিলাম। সহীহ, বুখারী, তিরমিজী হাদিস নম্বরঃ ১৭১৮ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহিহ।
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহিহ।
হাদিস নং: ১৭২৫
সহিহ (Sahih)
حدثنا ابن ابي عمر، حدثنا سفيان بن عيينة، عن عمرو بن دينار، عن ابن شهاب، عن مالك بن اوس بن الحدثان، قال سمعت عمر بن الخطاب، يقول كانت اموال بني النضير مما افاء الله على رسوله مما لم يوجف المسلمون عليه بخيل ولا ركاب وكانت لرسول الله صلى الله عليه وسلم خالصا وكان رسول الله صلى الله عليه وسلم يعزل نفقة اهله سنة ثم يجعل ما بقي في الكراع والسلاح عدة في سبيل الله . قال ابو عيسى هذا حديث حسن صحيح . وروى سفيان بن عيينة هذا الحديث عن معمر عن ابن شهاب .
১৭২৫। ইবনু আবূ ’উমার (রহঃ) ... মালিক ইবনু আওস ইবনু হাদছান (রহঃ) থেকে বর্ণিত যে, আমি উমার ইবনু খাত্তাব রাদিয়াল্লাহু আনহু-কে বলতে শুনেছি যে, বানূ নাযির থেকে হস্তগত সম্পদ হল, আল্লাহ তা’আলা তাঁর রাসূলকে যে, ’’ফায়” প্রদান করেছেন, যার জন্য মুসলিমরা ঘোড়া বা উটে আরোহণ পূর্বক যুদ্ধ করেনি অর্থাৎ বিনা যুদ্ধে যে সম্পদ মুসলিমদের হস্তগত হয়েছিল। এ ছিল বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য। এ থেকে তিনি তাঁর পরিবারের বছরের খোরাক আলাদা করে নিতেন। আর বাদবাকী তিনি ঘোড়া ও অস্ত্র ইত্যাদি আল্লাহর পথে জিহাদের উপকরণ সংগ্রহের জন্য ব্যয় করতেন। সহীহ, মুখতাসার শামাইল ৩৪১, সহীহ আবূ দাউদ ২৬২৪-২৬২৬, নাসাঈ, তিরমিজী হাদিস নম্বরঃ ১৭১৯ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহিহ।
ইমাম আবূ ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহিহ।