অধ্যায় তালিকায় ফিরে যান
সুনান আত তিরমিজী
ওজর বশত জিহাদে অংশগ্রহণ না করে ঘরে বসে থাকা।
মোট ৫০ টি হাদিস
হাদিস নং: ১৬৭৬
সহিহ (Sahih)
حدثنا نصر بن علي الجهضمي، حدثنا المعتمر بن سليمان، عن ابيه، عن ابي اسحاق، عن البراء بن عازب، ان رسول الله صلى الله عليه وسلم قال " اىتوني بالكتف او اللوح " . فكتب : ( لا يستوي القاعدون من المومنين ) وعمرو بن ام مكتوم خلف ظهره فقال هل لي من رخصة فنزلت : ( غير اولي الضرر ) . وفي الباب عن ابن عباس وجابر وزيد بن ثابت . وهذا حديث حسن صحيح وهو حديث غريب من حديث سليمان التيمي عن ابي اسحاق . وقد روى شعبة والثوري عن ابي اسحاق هذا الحديث .
১৬৭৬। নাসর ইবনু আলী জাহযামী (রহঃ) ... বারা ইবনু আযিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, উটের কাঁধের হাড় বা কাষ্ঠফলক নিয়ে এস। এরপর তিনি লিখতে বললেন,
لاَ يَسْتَوِي الْقَاعِدُونَ مِنَ الْمُؤْمِنِينَ
মু’মিনদের মধ্যে যারা ঘরে বসে থাকে তারা তাদের সমান নয়। (সূরা নিসাঃ ৯৫)
আমর ইবনু উম্মু মাকতুম এ সময় তাঁর পিছনে ছিলেন। তিনি বললেন, আমার জন্য কি কোন অবকাশ আছে? তখন নাযিল হল,غَيْرُ أُولِي الضَّرَرِ যারা অক্ষম তারা ছাড়া (সূরা নিসাঃ ৯৫)
সহীহ, বুখারী ২৮৩১, ৪৫৯৩, ৪৫৯৪, মুসলিম ৬/৪৩, "কাষ্ঠফলক" শব্দ ব্যতীত, তিরমিজী হাদিস নম্বরঃ ১৬৭০ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে ইবনু আব্বাস, জাবির, যায়দ ইবনু ছাবিত রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। এই হাদীসটি হাসান-সহীহ। সুলায়মান তায়মী-আবূ ইসহাক (রহঃ) সূত্রে বর্ণিত হাদীস হিসাবে গারীব। শু’বা ও ছাওরী (রহঃ)-ও এ হাদীসটি আবূ ইসহাক (রহঃ) থেকে বর্ণনা করেছেন।

হাদিস নং: ১৬৭৭
সহিহ (Sahih)
حدثنا محمد بن بشار، حدثنا يحيى بن سعيد، عن سفيان، وشعبة، عن حبيب بن ابي ثابت، عن ابي العباس، عن عبد الله بن عمرو، قال جاء رجل الى النبي صلى الله عليه وسلم يستاذنه في الجهاد فقال " الك والدان " . قال نعم . قال " ففيهما فجاهد " . قال ابو عيسى وفي الباب عن ابن عباس . وهذا حديث حسن صحيح . وابو العباس هو الشاعر الاعمى المكي واسمه الساىب بن فروخ .
১৬৭৭। মুহাম্মদ ইবনু বাশশার (রহঃ) ... আবদুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট জিহাদের অনুমতি প্রার্থনা করতে এল, তিনি বললেন, তোমার কি পিতা-মাতা আছে? লোকটি বলল, জি হ্যাঁ। তিনি বললেন, তবে তাদের খেদমতেই প্রয়াস চালিয়ে যাও।
সহীহ, ইবনু মাজাহ ২৭৮২, নাসাঈ, তিরমিজী হাদিস নম্বরঃ ১৬৭১ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ। রাবী আবূল আব্বাস ছিলেন, অন্ধ কবি এবং মক্কার অধিবাসী, তাঁর নাম হল সাইব ইবনু ফাররূখ (রহঃ)।

হাদিস নং: ১৬৭৮
সহিহ (Sahih)
حدثنا محمد بن يحيى النيسابوري، حدثنا الحجاج بن محمد، حدثنا ابن جريج، في قوله : (اطيعوا الله واطيعوا الرسول واولي الامر منكم) قال عبد الله بن حذافة بن قيس بن عدي السهمي بعثه رسول الله صلى الله عليه وسلم على سرية . اخبرنيه يعلى بن مسلم عن سعيد بن جبير عن ابن عباس . قال ابو عيسى هذا حديث حسن صحيح غريب لا نعرفه الا من حديث ابن جريج .
১৬৭৮। মুহাম্মদ ইবনু ইয়াহইয়া (রহঃ) ... ইবনু জুরায়জ (রহঃ) থেকে বর্ণিত। তিনি(أطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ وَأُولِي الأَمْرِ مِنْكُمْ) তোমরা আনুগত্য কর আল্লাহর এবং আনুগত্য কর রাসূলের আর তোমাদের মধ্যে ক্ষমতাধিকারীদের (সূরা নিসাঃ ৫৯) প্রসঙ্গে বলেন, আবদুল্লাহ ইবনু হুযায়ফা ইবনু কায়স ইবনু আদী সাহমী রাদিয়াল্লাহু আনহু-কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি অভিযানে প্রেরণ করেছিলেন। সহীহ, সহীহ আবূ দাউদ ২৩৫৯, নাসাঈ, তিরমিজী হাদিস নম্বরঃ ১৬৭২ [আল মাদানী প্রকাশনী]
ইয়া’লা ইবনু মুসলিম (রহঃ) এটি সাঈদ ইবনু জুবায়র-ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু সূত্রে আমাকে বর্ণনা করেছেন। ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ-গারীব। ইবনু জুরায়জ (রহঃ) এর সূত্র ছাড়া এটি সম্পর্কে আমরা অবগত নই।

হাদিস নং: ১৬৭৯
সহিহ (Sahih)
حدثنا احمد بن عبدة الضبي البصري، حدثنا سفيان بن عيينة، عن عاصم بن محمد، عن ابيه، عن ابن عمر، ان رسول الله صلى الله عليه وسلم قال " لو ان الناس يعلمون ما اعلم من الوحدة ما سرى راكب بليل " . يعني وحده .
১৬৭৯। আহমাদ ইবনু আবদা যাববী আল-বাসরী (রহঃ) ... ইবনু উমার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একা চলার মধ্যে (কি ক্ষতি) তা আমি যেমন জানি লোকেরাও যদি তেমন জানতো তা হলে কোন আরোহী রাতে একা সফর করত না।
সহীহ, ইবনু মাজাহ ৩৭৬৮, বুখারী, তিরমিজী হাদিস নম্বরঃ ১৬৭৩ [আল মাদানী প্রকাশনী]
সহীহ, ইবনু মাজাহ ৩৭৬৮, বুখারী, তিরমিজী হাদিস নম্বরঃ ১৬৭৩ [আল মাদানী প্রকাশনী]
হাদিস নং: ১৬৮০
হাসান (Hasan)
حدثنا اسحاق بن موسى الانصاري، حدثنا معن، حدثنا مالك، عن عبد الرحمن بن حرملة، عن عمرو بن شعيب، عن ابيه، عن جده، ان رسول الله صلى الله عليه وسلم قال " الراكب شيطان والراكبان شيطانان والثلاثة ركب " . قال ابو عيسى حديث ابن عمر حديث حسن صحيح لا نعرفه الا من هذا الوجه من حديث عاصم وهو ابن محمد بن زيد بن عبد الله بن عمر وحديث عبد الله بن عمرو حديث حسن . قال محمد هو ثقة صدوق وعاصم بن عمر العمري ضعيف في الحديث لا اروي عنه شيىا .
وحديث عبد الله بن عمرو حديث حسن
وحديث عبد الله بن عمرو حديث حسن
১৬৮০। ইসহাক ইবনু মূসা আনসারী (রহঃ) ... আমর ইবনু শু’আয়ব তার পিতা থেকে তিনি তাঁর পিতামহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন আরোহী (যাত্রী) শয়তান, দুই জন আরোহী দুই শয়তান আর তিনজন হলো একটি কাফেলা। হাসান, সহীহাহ ৬৪, মিশকাত ৩৯১০, সহীহ আবূ দাউদ ২৩৪৬, তিরমিজী হাদিস নম্বরঃ ১৬৭৪ [আল মাদানী প্রকাশনী]
ইবনু উমার রাদিয়াল্লাহু আনহ বর্ণিত হাদীসটি (১৬৭৯ নং) হাসান-সহীহ। আসিম (রহঃ) এর রিওয়ায়াত হিসাবে এই সূত্র ছাড়া এটি সম্পর্কে আমরা অবহিত নই। আসিম হলেন ইবনু মুহাম্মদ ইবনু যায়দ ইবনু আবদুল্লাহ ইবনু উমার রাদিয়াল্লাহু আনহু। মুহাম্মদ [ইমাম বুখারী (রহঃ)] বলেন, তিনি নির্ভরযোগ্য, সত্যবাদী। আসিম ইবনু উমার উমারী হাদীস বর্ণনার ক্ষেত্রে যঈফ। আমি তার থেকে কোন হাদীস রিওয়ায়াত করি না। আবদুল্লাহ ইবনু ’আমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটি (১৬৮০ নং) হাসান।

হাদিস নং: ১৬৮১
সহিহ (Sahih)
حدثنا احمد بن منيع، ونصر بن علي، قالا حدثنا سفيان بن عيينة، عن عمرو بن دينار، سمع جابر بن عبد الله، يقول قال رسول الله صلى الله عليه وسلم " الحرب خدعة " . قال ابو عيسى وفي الباب عن علي وزيد بن ثابت وعاىشة وابن عباس وابي هريرة واسماء بنت يزيد بن السكن وكعب بن مالك وانس بن مالك . وهذا حديث حسن صحيح .
১৬৮১। আহমাদ ইবনু মানী’ ও নাসর ইবনু আলী (রহঃ) ... জাবির ইবনু আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যুদ্ধ হলো কৌশল অবলম্বন করা। সহীহ, ইবনু মাজাহ ২৮৩৩, ২৮৩৪, তিরমিজী হাদিস নম্বরঃ ১৬৭৫ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আলী, যায়দ ইবনু ছাবিত, আয়িশা, ইবনু আব্বাস, আবূ হুরায়রা, আসমা বিনত ইয়াযীদ, কা’ব ইবনু মালিক ও আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ।

হাদিস নং: ১৬৮২
সহিহ (Sahih)
حدثنا محمود بن غيلان، حدثنا وهب بن جرير، وابو داود الطيالسي قالا حدثنا شعبة، عن ابي اسحاق، قال كنت الى جنب زيد بن ارقم فقيل له كم غزا النبي صلى الله عليه وسلم من غزوة قال تسع عشرة . فقلت كم غزوت انت معه قال سبع عشرة . قلت ايتهن كان اول قال ذات العشيراء او العسيراء . قال ابو عيسى هذا حديث حسن صحيح .
১৬৮২। মাহমূদ ইবনু গায়লান (রহঃ) ... আবূ ইসহাক (রহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি যায়দ ইবনু আরকাম রাদিয়াল্লাহু আনহু-এর কাছে ছিলাম। তখন তাঁকে জিজ্ঞাসা করা হল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টি যুদ্ধ করেছেন? তিনি বললেন, ঊনিশটি। আমি বললাম, আপনি তাঁর সঙ্গে কয়টিতে যুদ্ধ করেছেন? তিনি বললেন, সতেরটিতে। আমি বললাম, প্রথম কোনটি ছিল? তিনি বললেন, যাতুল উশায়র (বা বর্ণনান্তরে) উশায়রা। সহীহ, নাসাঈ,তিরমিজী হাদিস নম্বরঃ ১৬৭৬ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ।
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ।
হাদিস নং: ১৬৮৩
যঈফ (Dai'f)
حدثنا محمد بن حميد الرازي، حدثنا سلمة بن الفضل، عن محمد بن اسحاق، عن عكرمة، عن ابن عباس، عن عبد الرحمن بن عوف، قال عبانا النبي صلى الله عليه وسلم ببدر ليلا . قال ابو عيسى وفي الباب عن ابي ايوب . وهذا حديث غريب لا نعرفه الا من هذا الوجه . وسالت محمد بن اسماعيل عن هذا الحديث فلم يعرفه وقال محمد بن اسحاق سمع من عكرمة . وحين رايته كان حسن الراى في محمد بن حميد الرازي ثم ضعفه بعد .
১৬৮৩। মুহাম্মদ ইবনু হুমায়দ আর রাযী (রহঃ) ... আবদুর রহমান ইবন আওফ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের সময় রাতে আমাদের কাতার বিন্যস্ত করেছিলেন। যঈফ, তিরমিজী হাদিস নম্বরঃ ১৬৭৭ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আবূ আয়্যূব রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে। এই হাদীসটি গারীব। এই সূত্র ছাড়া এটি সম্পর্কে আমরা অবহিত নই। মুহাম্মদ ইবনু ইসমাঈল (রহঃ)-কে এ হাদীসটি সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম কিন্তু তিনি এটিকে চিনতে পারেন নি। তিনি বলেন, মুহাম্মদ ইবনু ইসহাক (রহঃ) ইকরিমা (রহঃ) থেকে সরাসরি হাদীস শুনেছেন। ইমাম তিরমিযী (রহঃ) বলেন, আমি প্রথম যখন বুখারী (রহঃ)-এর সঙ্গে সাক্ষাৎ করি তখন দেখছি যে, তিনি মুহাম্মদ ইবনু যায়দ রাযী (রহঃ) সম্পর্কে ভাল ধারণা পোষণ করতেন। কিন্তু পরবর্তীতে তিনি তাঁকে যঈফ বলে মত প্রকাশ করেছেন।

হাদিস নং: ১৬৮৪
সহিহ (Sahih)
حدثنا احمد بن منيع، حدثنا يزيد بن هارون، انبانا اسماعيل بن ابي خالد، عن ابن ابي اوفى، قال سمعته يقول يعني النبي صلى الله عليه وسلم يدعو على الاحزاب فقال " اللهم منزل الكتاب سريع الحساب اهزم الاحزاب اللهم اهزمهم وزلزلهم " . قال ابو عيسى وفي الباب عن ابن مسعود . وهذا حديث حسن صحيح .
১৬৮৪। আহমাদ ইবনু মানী’ (রহঃ) ... ইবনু আবূ আওফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, খন্দক যুদ্ধের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে দু’আ বলতে শুনেছি, হে আল্লাহ যিনি কিতাব অবতরণকারী, দ্রুত বিচার সম্পাদনকারী, শত্রুর এই সম্মিলিত দলকে পরাজিত করুন এবং তাদের প্রকম্পিত করুন।
সহীহ, সহীহ আবূ দাউদ ২৩৬৫, নাসাঈ, তিরমিজী হাদিস নম্বরঃ ১৬৭৮ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে ইবনু মাসঊদ রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ।
সহীহ, সহীহ আবূ দাউদ ২৩৬৫, নাসাঈ, তিরমিজী হাদিস নম্বরঃ ১৬৭৮ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে ইবনু মাসঊদ রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ।
হাদিস নং: ১৬৮৫
হাসান (Hasan)
حدثنا محمد بن عمر بن الوليد الكندي الكوفي، وابو كريب ومحمد بن رافع قالوا حدثنا يحيى بن ادم، عن شريك، عن عمار يعني الدهني، عن ابي الزبير، عن جابر، ان النبي صلى الله عليه وسلم دخل مكة ولواوه ابيض . قال ابو عيسى هذا حديث غريب لا نعرفه الا من حديث يحيى بن ادم عن شريك . قال وسالت محمدا عن هذا الحديث فلم يعرفه الا من حديث يحيى بن ادم عن شريك وقال حدثنا غير واحد عن شريك عن عمار عن ابي الزبير عن جابر ان النبي صلى الله عليه وسلم دخل مكة وعليه عمامة سوداء . قال محمد والحديث هو هذا . قال ابو عيسى والدهن بطن من بجيلة وعمار الدهني هو عمار بن معاوية الدهني ويكنى ابا معاوية وهو كوفي وهو ثقة عند اهل الحديث .
১৬৮৫। মুহাম্মদ ইবনু উমার ইবনু ওয়ালীদ কিন্দী, আবূ কুরায়ব ও মুহাম্মদ ইবনু রাফি’ (রহঃ) ... জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় প্রবেশ করলেন তখন তাঁর ছোট পতাকাটির রঙ ছিল সাদা। হাসান, ইবনু মাজাহ ৩৮১৭, তিরমিজী হাদিস নম্বরঃ ১৬৭৯ [আল মাদানী প্রকাশনী]
এই হাদীসটি গারীব। ইয়াহইয়া ইবনু আদম-শরীক (রহঃ) এর সূত্র ছাড়া এটি সম্পর্কে আমরা অবহিত নই। মুহাম্মদ (রহঃ)-কে এই হাদীসটি সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম। তিনি ইয়াহইয়া ইবনু আদম-শরীক (রহঃ) সূত্র ছাড়া এটি চিনতে পারেন নাই। একাধিক রাবী শরীক-আম্মার-আবূয যুবায়র-জাবির রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণনা করেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা প্রবেশ করেন তখন তিনি কালো পাগড়ী পরিহিত ছিলেন। মুহাম্মদ (রহঃ) বলেন, হাদীসটি হলো এ-ই।
বাজীলা গোত্রের একটি শাখা হলো দুহন। রাবী আম্মার দুহনী (রহঃ) হলেন, আম্মার ইবনু মুআবিয়া দুহনী। তাঁর উপনাম হলো আবূ মুআবিয়া। ইনি কুফায় বসবাসকারী ছিলেন। হাদীস বিশেষজ্ঞগণের মতে তিনি নির্ভরযোগ্য (ছিকা) একজন রাবী।

হাদিস নং: ১৬৮৬
সহিহ (Sahih)
حدثنا احمد بن منيع، حدثنا يحيى بن زكريا بن ابي زاىدة، حدثنا ابو يعقوب الثقفي، حدثنا يونس بن عبيد، مولى محمد بن القاسم قال بعثني محمد بن القاسم الى البراء بن عازب اساله عن راية، رسول الله صلى الله عليه وسلم فقال كانت سوداء مربعة من نمرة . قال ابو عيسى وفي الباب عن علي والحارث بن حسان وابن عباس . قال ابو عيسى وهذا حديث حسن غريب لا نعرفه الا من حديث ابن ابي زاىدة . وابو يعقوب الثقفي اسمه اسحاق بن ابراهيم وروى عنه ايضا عبيد الله بن موسى .
১৬৮৬। আহমাদ ইবনু মানী’ (রহঃ) ... মুহাম্মাদ ইবনু কাসিমের আযাদকৃত দাস ইউনুস ইবনু উবায়দ (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, মুহাম্মদ ইবনু কাসিম আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পতাকা সম্পর্কে জিজ্ঞাসা করার জন্য বারা ইবনু আযিব রাদিয়াল্লাহু আনহ-এর নিকট পাঠিয়েছিলেন। এতদসম্পর্কে বারা রাদিয়াল্লাহু আনহু বললেন, এগুলো ছিল সাদা কালো রেখাটানা চতুষ্কোণ বিশিষ্ট কালো বর্ণের। "চতুষ্কোণ" শব্দটি ব্যতীত হাদিসটি সহীহ, সহীহ আবূ দাউদ ২৩৩৩, তিরমিজী হাদিস নম্বরঃ ১৬৮০ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আলী, হারিছ ইবনু হাসসান ও ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। এই হাদীসটি হাসান-গারীব। ইবনু আবী জাইদা (রহঃ) এর সূত্র ছাড়া এটি সম্পর্কে আমরা অবহিত নই। আবূ ইয়াকুব ছাকাফী (রহঃ)-এর নাম হলো ইসহাক ইবনু ইবরাহীম। উবায়দুল্লাহ ইবনু মূসা (রহঃ)-ও তাঁর কাছ থেকে হাদীস বর্ণনা করেছেন।

হাদিস নং: ১৬৮৭
হাসান (Hasan)
حدثنا محمد بن رافع، حدثنا يحيى بن اسحاق، وهو السالحاني حدثنا يزيد بن حيان، قال سمعت ابا مجلز، لاحق بن حميد يحدث عن ابن عباس، قال كانت راية رسول الله صلى الله عليه وسلم سوداء ولواوه ابيض . قال ابو عيسى هذا حديث حسن غريب من هذا الوجه من حديث ابن عباس .
১৬৮৭। মুহাম্মদ ইবনু রাফি’ (রহঃ) ... ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পতাকা ছিল কালো বর্ণের আর তাঁর ছোট পতাকা (লিওয়া) ছিল সাদা। হাসান, ইবনু মাজাহ ২৮১৮, তিরমিজী হাদিস নম্বরঃ ১৬৮১ [আল মাদানী প্রকাশনী]
ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু-এর রিওয়ায়াত হিসাবে এই সূত্রে হাদীসটি গারীব।
ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু-এর রিওয়ায়াত হিসাবে এই সূত্রে হাদীসটি গারীব।
হাদিস নং: ১৬৮৮
সহিহ (Sahih)
حدثنا محمود بن غيلان، حدثنا وكيع، حدثنا سفيان، عن ابي اسحاق، عن المهلب بن ابي صفرة، عمن سمع النبي صلى الله عليه وسلم يقول " ان بيتكم العدو فقولوا: حم لا ينصرون " . قال ابو عيسى وفي الباب عن سلمة بن الاكوع . وهكذا روى بعضهم عن ابي اسحاق مثل رواية الثوري وروي عنه عن المهلب بن ابي صفرة عن النبي صلى الله عليه وسلم مرسلا .
১৬৮৮। মাহমূদ ইবনু গায়লান (রহঃ) ... মুহাল্লাব ইবনু আবূ সুফরা (রহঃ) এমন একজন থেকে রিওয়ায়াত করেছেন যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছেন, শত্রু যদি তোমাদেরকে রাতে হামলা করে (আর অন্ধকারের কারণে যদি পরস্পরকে চিনতে না পার) তবে (পরিচয় জ্ঞাপকরূপে) বলবে,حم لاَ يُنْصَرُونَ হামীম, লা ইউন-সারূন (হামীম, তারা সাহায্যপ্রাপ্ত হবে না)। সহীহ, মিশকাত, তাহকীক ছানী ৩৯৪৮, তিরমিজী হাদিস নম্বরঃ ১৬৮২ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে সালামা ইবনু আকওয়া রাদিয়াল্লাহু আনহু থেকও হাদীস বর্ণিত আছে। অপর কতক রাবীও আবূ ইসহাক (রহঃ) থেকে সুফইয়ান ছাওরীর অনুরূপ বর্ণনা করেছেন; তাঁর বরাতে মুহাল্লাব ইবনু আবূ সূফরা-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে এটিকে মুরসাল রূপে বর্ণনা করেছেন।

হাদিস নং: ১৬৮৯
যঈফ (Dai'f)
حدثنا محمد بن شجاع البغدادي، حدثنا ابو عبيدة الحداد، عن عثمان بن سعد، عن ابن سيرين، قال صنعت سيفي على سيف سمرة بن جندب وزعم سمرة انه صنع سيفه على سيف رسول الله صلى الله عليه وسلم وكان حنفيا . قال ابو عيسى هذ حديث غريب لا نعرفه الا من هذا الوجه . وقد تكلم يحيى بن سعيد القطان في عثمان بن سعد الكاتب وضعفه من قبل حفظه .
১৬৮৯। মুহাম্মদ ইবনু শুজা’ বাগদাদী (রহঃ) ... ইবনু সিরীন (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আমার তলোয়ারটি সামুরা ইবনু জুনদাব রাদিয়াল্লাহু আনহু-এর তলোয়ারের নমুনায় বানিয়েছি। সামুরা রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে, তিনি তাঁর তলোয়ারটি বানিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তলোয়ারের নমুনায়। এটি ছিল হানাফী গোত্রের তলোয়ারের অনুরূপ নির্মিত।
যঈফ, মুখতাসার শামাইল মুহাম্মাদীয়া ৮৮, তিরমিজী হাদিস নম্বরঃ ১৬৮৩ [আল মাদানী প্রকাশনী]
এই হাদীসটি গারীব। এই সূত্র ছাড়া এটি সম্পর্কে আমরা অবহিত নই। উসমান ইবনু সা’দ কাতিব সম্পর্কে ইয়াহইয়া ইবনু সাঈদ কাত্তান সমালোচনা করেছেন এবং স্মরণ শক্তির দিক থেকে তাঁকে যঈফ বলেছেন।

হাদিস নং: ১৬৯০
সহিহ (Sahih)
حدثنا احمد بن محمد بن موسى، انبانا عبد الله بن المبارك، انبانا سعيد بن عبد العزيز، عن عطية بن قيس، عن قزعة، عن ابي سعيد الخدري، قال لما بلغ النبي صلى الله عليه وسلم عام الفتح مر الظهران فاذننا بلقاء العدو فامرنا بالفطر فافطرنا اجمعون . قال ابو عيسى هذا حديث حسن صحيح . وفي الباب عن عمر .
১৬৯০। আহমাদ ইবনু মুহাম্মদ ইবনু মূসা (রহঃ) ... আবূ সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের বছরে যখন মাররুয যাহরান এলাকায় পৌছলেন তখন আমাদেরকে শত্রু দলের সম্মুখীন হওয়ার ঘোষণা দিলেন এবং আমাদেরকে সাওম ভেঙ্গে নির্দেশ দিলেন। ফলে আমরা সকলেই সাওম ভেঙ্গে ফেললাম। সহীহ, সহীহ আবূ দাউদ ২০৮১, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১৬৮৪ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ। এই বিষয়ে উমার রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে।
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ। এই বিষয়ে উমার রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে।
হাদিস নং: ১৬৯১
সহিহ (Sahih)
حدثنا محمود بن غيلان، حدثنا ابو داود الطيالسي، قال انبانا شعبة، عن قتادة، حدثنا انس بن مالك، قال ركب النبي صلى الله عليه وسلم فرسا لابي طلحة يقال له مندوب فقال " ما كان من فزع وان وجدناه لبحرا " . قال ابو عيسى وفي الباب عن ابن عمرو بن العاص . وهذا حديث حسن صحيح .
১৬৯১। মাহমূদ ইবনু গায়লান (রহঃ) ... আনাস ইবনু মারিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবূ তালহা রাদিয়াল্লাহু আনহু-এর ’’মানদুব’’ নামক ঘোড়ায় চড়ে বের হয়ে পড়লেন। পরে এসে বললেন, না ভয়ের কিছু নেই। ঘোড়াটিকে সমুদ্রের স্রোতের মত বেগমান পেয়েছি। সহীহ, ইবনু মাজাহ ২৭৭২, তিরমিজী হাদিস নম্বরঃ ১৬৮৫ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আমর ইবনুল-আস রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ।
এই বিষয়ে আমর ইবনুল-আস রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ।
হাদিস নং: ১৬৯২
সহিহ (Sahih)
حدثنا محمد بن بشار، حدثنا محمد بن جعفر، وابن ابي عدي، وابو داود قالوا حدثنا شعبة، عن قتادة، عن انس بن مالك، قال كان فزع بالمدينة فاستعار رسول الله صلى الله عليه وسلم فرسا لنا يقال له مندوب فقال " ما راينا من فزع وان وجدناه لبحرا " . قال ابو عيسى هذا حديث حسن صحيح .
১৬৯২। মুহাম্মদ ইবনু বাশশার (রহঃ) ... আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, মদীনায় একবার ভীষণ আশংকা দেখা দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আমাদের ’’মানদুব’’ নামক ঘোড়াটি ব্যবহারের জন্য চেয়ে নিলেন। পরে এসে বললেন, ভয়ের কিছু দেখলাম না। ঘোড়াটিকে সমুদ্রের স্রোতের ন্যায় বেগমান পেয়েছি।
সহীহ, তিরমিজী হাদিস নম্বরঃ ১৬৮৬ [আল মাদানী প্রকাশনী], দেখুন পূর্বের হাদিস।
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ।
সহীহ, তিরমিজী হাদিস নম্বরঃ ১৬৮৬ [আল মাদানী প্রকাশনী], দেখুন পূর্বের হাদিস।
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ।
হাদিস নং: ১৬৯৩
সহিহ (Sahih)
حدثنا قتيبة، حدثنا حماد بن زيد، عن ثابت، عن انس، قال كان النبي صلى الله عليه وسلم من اجرا الناس واجود الناس واشجع الناس . قال وقد فزع اهل المدينة ليلة سمعوا صوتا قال فتلقاهم النبي صلى الله عليه وسلم على فرس لابي طلحة عرى وهو متقلد سيفه فقال " لم تراعوا لم تراعوا " . فقال النبي صلى الله عليه وسلم " وجدته بحرا " . يعني الفرس . قال ابو عيسى هذا حديث صحيح .
১৬৯৩। কুতায়বা (রহঃ) ... আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, অতি সুন্দর মানব। দানশীল ও সাহসী। রাবী বলেন, মদীনাবাসীরা এক রাতে একটি ভীষণ আওয়ায শুনে আতংকিত হয়ে পড়ল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবূ তালহার জিনবিহীন ঘোড়ায় চড়ে গলায় তলোয়ার ঝুলিয়ে তাদের সাথে মিলিত হন এবং তিনি বললেন, তোমরা ভয় করো না। তোমরা ভয় করো না। এরপর তিনি বললেন, ঘোড়াটিকে সমুদ্র স্রোতের ন্যায় বেগবান পেয়েছি। সহীহ, তিরমিজী হাদিস নম্বরঃ ১৬৮৭ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ।
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ।
হাদিস নং: ১৬৯৪
সহিহ (Sahih)
حدثنا محمد بن بشار، حدثنا يحيى بن سعيد، حدثنا سفيان الثوري، حدثنا ابو اسحاق، عن البراء بن عازب، قال قال لنا رجل افررتم عن رسول الله صلى الله عليه وسلم يا ابا عمارة قال لا والله ما ولى رسول الله صلى الله عليه وسلم ولكن ولى سرعان الناس تلقتهم هوازن بالنبل ورسول الله صلى الله عليه وسلم على بغلته وابو سفيان بن الحارث بن عبد المطلب اخذ بلجامها ورسول الله صلى الله عليه وسلم يقول " انا النبي لا كذب انا ابن عبد المطلب " . قال ابو عيسى وفي الباب عن علي وابن عمر . وهذا حديث حسن صحيح .
১৬৯৪। মুহাম্মদ ইবনু বাশশার (রহঃ) ... বারা ইবন আযিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। একবার তাকে জনৈক ব্যক্তি বলল, হে আবূ উমারা, আপনারা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে রেখে (হুনায়ন যুদ্ধের সময়) পলায়ন করেছিলেন? তিনি বললেন, না, আল্লাহর কসম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনও পলায়ন করেননি। কিছু তাড়াহুড়াকারী লোক পলায়ন করেছিল। হাওয়াযিন গোত্রের শত্রুরা তীর নিয়ে তাদের সম্মুখীন হয়েছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর খচ্চরের উপর সওয়ার ছিলেন এবং আবূ সুফইয়ান ইবনু হারিছ ইবনু আবদুল মুত্তালিব এর লাগাম ধরে দাঁড়িয়ে ছিলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেনঃ
أَنَا النَّبِيُّ لاَ كَذِبْ
أَنَا ابْنُ عَبْدِ الْمُطَّلِبْ
নবীই আমি মিথ্যা নয়
আবদুল মুত্তালিবের ছেলে সুনিশ্চয়।
সহীহ, মুখতাসার শামাইল ২০৯, নাসাঈ, তিরমিজী হাদিস নম্বরঃ ১৬৮৮ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আলী ও ইবনু উমার রাদিয়াল্লাহু আনহুমা থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ।

হাদিস নং: ১৬৯৫
সহিহ (Sahih)
حدثنا محمد بن عمر بن علي المقدمي البصري، حدثني ابي، عن سفيان بن حسين، عن عبيد الله بن عمر، عن نافع، عن ابن عمر، قال لقد رايتنا يوم حنين وان الفىتين لموليتين وما مع رسول الله صلى الله عليه وسلم ماىة رجل . قال ابو عيسى هذا حديث حسن صحيح غريب لا نعرفه من حديث عبيد الله الا من هذا الوجه .
১৬৯৫। মুহাম্মদ ইবনু উমার ইবনু আলী মুকাদ্দামী (রহঃ) ... ইবনু উমার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, দুটো দলকে পলায়ন অবস্থায় হুনায়ন যুদ্ধে দেখতে পেলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গে একশ’ জনের মত লোকও ছিল না। সহীহ, তিরমিজী হাদিস নম্বরঃ ১৬৮৯ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ। উবায়দুল্লাহ (রহঃ) এর রিওয়ায়াত হিসাবে গারীব। এ সূত্র ছাড়া এটি সম্পর্কে আমরা অবহিত নই।
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ। উবায়দুল্লাহ (রহঃ) এর রিওয়ায়াত হিসাবে গারীব। এ সূত্র ছাড়া এটি সম্পর্কে আমরা অবহিত নই।