অধ্যায় তালিকায় ফিরে যান
সুনান আত তিরমিজী
ওজর বশত জিহাদে অংশগ্রহণ না করে ঘরে বসে থাকা।
মোট ৫০ টি হাদিস
হাদিস নং: ১৬৮৬
সহিহ (Sahih)
حدثنا احمد بن منيع، حدثنا يحيى بن زكريا بن ابي زاىدة، حدثنا ابو يعقوب الثقفي، حدثنا يونس بن عبيد، مولى محمد بن القاسم قال بعثني محمد بن القاسم الى البراء بن عازب اساله عن راية، رسول الله صلى الله عليه وسلم فقال كانت سوداء مربعة من نمرة . قال ابو عيسى وفي الباب عن علي والحارث بن حسان وابن عباس . قال ابو عيسى وهذا حديث حسن غريب لا نعرفه الا من حديث ابن ابي زاىدة . وابو يعقوب الثقفي اسمه اسحاق بن ابراهيم وروى عنه ايضا عبيد الله بن موسى .
১৬৮৬। আহমাদ ইবনু মানী’ (রহঃ) ... মুহাম্মাদ ইবনু কাসিমের আযাদকৃত দাস ইউনুস ইবনু উবায়দ (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, মুহাম্মদ ইবনু কাসিম আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পতাকা সম্পর্কে জিজ্ঞাসা করার জন্য বারা ইবনু আযিব রাদিয়াল্লাহু আনহ-এর নিকট পাঠিয়েছিলেন। এতদসম্পর্কে বারা রাদিয়াল্লাহু আনহু বললেন, এগুলো ছিল সাদা কালো রেখাটানা চতুষ্কোণ বিশিষ্ট কালো বর্ণের। "চতুষ্কোণ" শব্দটি ব্যতীত হাদিসটি সহীহ, সহীহ আবূ দাউদ ২৩৩৩, তিরমিজী হাদিস নম্বরঃ ১৬৮০ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আলী, হারিছ ইবনু হাসসান ও ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। এই হাদীসটি হাসান-গারীব। ইবনু আবী জাইদা (রহঃ) এর সূত্র ছাড়া এটি সম্পর্কে আমরা অবহিত নই। আবূ ইয়াকুব ছাকাফী (রহঃ)-এর নাম হলো ইসহাক ইবনু ইবরাহীম। উবায়দুল্লাহ ইবনু মূসা (রহঃ)-ও তাঁর কাছ থেকে হাদীস বর্ণনা করেছেন।

হাদিস নং: ১৬৮৭
হাসান (Hasan)
حدثنا محمد بن رافع، حدثنا يحيى بن اسحاق، وهو السالحاني حدثنا يزيد بن حيان، قال سمعت ابا مجلز، لاحق بن حميد يحدث عن ابن عباس، قال كانت راية رسول الله صلى الله عليه وسلم سوداء ولواوه ابيض . قال ابو عيسى هذا حديث حسن غريب من هذا الوجه من حديث ابن عباس .
১৬৮৭। মুহাম্মদ ইবনু রাফি’ (রহঃ) ... ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পতাকা ছিল কালো বর্ণের আর তাঁর ছোট পতাকা (লিওয়া) ছিল সাদা। হাসান, ইবনু মাজাহ ২৮১৮, তিরমিজী হাদিস নম্বরঃ ১৬৮১ [আল মাদানী প্রকাশনী]
ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু-এর রিওয়ায়াত হিসাবে এই সূত্রে হাদীসটি গারীব।
ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু-এর রিওয়ায়াত হিসাবে এই সূত্রে হাদীসটি গারীব।
হাদিস নং: ১৬৮৮
সহিহ (Sahih)
حدثنا محمود بن غيلان، حدثنا وكيع، حدثنا سفيان، عن ابي اسحاق، عن المهلب بن ابي صفرة، عمن سمع النبي صلى الله عليه وسلم يقول " ان بيتكم العدو فقولوا: حم لا ينصرون " . قال ابو عيسى وفي الباب عن سلمة بن الاكوع . وهكذا روى بعضهم عن ابي اسحاق مثل رواية الثوري وروي عنه عن المهلب بن ابي صفرة عن النبي صلى الله عليه وسلم مرسلا .
১৬৮৮। মাহমূদ ইবনু গায়লান (রহঃ) ... মুহাল্লাব ইবনু আবূ সুফরা (রহঃ) এমন একজন থেকে রিওয়ায়াত করেছেন যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছেন, শত্রু যদি তোমাদেরকে রাতে হামলা করে (আর অন্ধকারের কারণে যদি পরস্পরকে চিনতে না পার) তবে (পরিচয় জ্ঞাপকরূপে) বলবে,حم لاَ يُنْصَرُونَ হামীম, লা ইউন-সারূন (হামীম, তারা সাহায্যপ্রাপ্ত হবে না)। সহীহ, মিশকাত, তাহকীক ছানী ৩৯৪৮, তিরমিজী হাদিস নম্বরঃ ১৬৮২ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে সালামা ইবনু আকওয়া রাদিয়াল্লাহু আনহু থেকও হাদীস বর্ণিত আছে। অপর কতক রাবীও আবূ ইসহাক (রহঃ) থেকে সুফইয়ান ছাওরীর অনুরূপ বর্ণনা করেছেন; তাঁর বরাতে মুহাল্লাব ইবনু আবূ সূফরা-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে এটিকে মুরসাল রূপে বর্ণনা করেছেন।

হাদিস নং: ১৬৮৯
যঈফ (Dai'f)
حدثنا محمد بن شجاع البغدادي، حدثنا ابو عبيدة الحداد، عن عثمان بن سعد، عن ابن سيرين، قال صنعت سيفي على سيف سمرة بن جندب وزعم سمرة انه صنع سيفه على سيف رسول الله صلى الله عليه وسلم وكان حنفيا . قال ابو عيسى هذ حديث غريب لا نعرفه الا من هذا الوجه . وقد تكلم يحيى بن سعيد القطان في عثمان بن سعد الكاتب وضعفه من قبل حفظه .
১৬৮৯। মুহাম্মদ ইবনু শুজা’ বাগদাদী (রহঃ) ... ইবনু সিরীন (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আমার তলোয়ারটি সামুরা ইবনু জুনদাব রাদিয়াল্লাহু আনহু-এর তলোয়ারের নমুনায় বানিয়েছি। সামুরা রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে, তিনি তাঁর তলোয়ারটি বানিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তলোয়ারের নমুনায়। এটি ছিল হানাফী গোত্রের তলোয়ারের অনুরূপ নির্মিত।
যঈফ, মুখতাসার শামাইল মুহাম্মাদীয়া ৮৮, তিরমিজী হাদিস নম্বরঃ ১৬৮৩ [আল মাদানী প্রকাশনী]
এই হাদীসটি গারীব। এই সূত্র ছাড়া এটি সম্পর্কে আমরা অবহিত নই। উসমান ইবনু সা’দ কাতিব সম্পর্কে ইয়াহইয়া ইবনু সাঈদ কাত্তান সমালোচনা করেছেন এবং স্মরণ শক্তির দিক থেকে তাঁকে যঈফ বলেছেন।

হাদিস নং: ১৬৯০
সহিহ (Sahih)
حدثنا احمد بن محمد بن موسى، انبانا عبد الله بن المبارك، انبانا سعيد بن عبد العزيز، عن عطية بن قيس، عن قزعة، عن ابي سعيد الخدري، قال لما بلغ النبي صلى الله عليه وسلم عام الفتح مر الظهران فاذننا بلقاء العدو فامرنا بالفطر فافطرنا اجمعون . قال ابو عيسى هذا حديث حسن صحيح . وفي الباب عن عمر .
১৬৯০। আহমাদ ইবনু মুহাম্মদ ইবনু মূসা (রহঃ) ... আবূ সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের বছরে যখন মাররুয যাহরান এলাকায় পৌছলেন তখন আমাদেরকে শত্রু দলের সম্মুখীন হওয়ার ঘোষণা দিলেন এবং আমাদেরকে সাওম ভেঙ্গে নির্দেশ দিলেন। ফলে আমরা সকলেই সাওম ভেঙ্গে ফেললাম। সহীহ, সহীহ আবূ দাউদ ২০৮১, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১৬৮৪ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ। এই বিষয়ে উমার রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে।
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ। এই বিষয়ে উমার রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে।
হাদিস নং: ১৬৯১
সহিহ (Sahih)
حدثنا محمود بن غيلان، حدثنا ابو داود الطيالسي، قال انبانا شعبة، عن قتادة، حدثنا انس بن مالك، قال ركب النبي صلى الله عليه وسلم فرسا لابي طلحة يقال له مندوب فقال " ما كان من فزع وان وجدناه لبحرا " . قال ابو عيسى وفي الباب عن ابن عمرو بن العاص . وهذا حديث حسن صحيح .
১৬৯১। মাহমূদ ইবনু গায়লান (রহঃ) ... আনাস ইবনু মারিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবূ তালহা রাদিয়াল্লাহু আনহু-এর ’’মানদুব’’ নামক ঘোড়ায় চড়ে বের হয়ে পড়লেন। পরে এসে বললেন, না ভয়ের কিছু নেই। ঘোড়াটিকে সমুদ্রের স্রোতের মত বেগমান পেয়েছি। সহীহ, ইবনু মাজাহ ২৭৭২, তিরমিজী হাদিস নম্বরঃ ১৬৮৫ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আমর ইবনুল-আস রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ।
এই বিষয়ে আমর ইবনুল-আস রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ।
হাদিস নং: ১৬৯২
সহিহ (Sahih)
حدثنا محمد بن بشار، حدثنا محمد بن جعفر، وابن ابي عدي، وابو داود قالوا حدثنا شعبة، عن قتادة، عن انس بن مالك، قال كان فزع بالمدينة فاستعار رسول الله صلى الله عليه وسلم فرسا لنا يقال له مندوب فقال " ما راينا من فزع وان وجدناه لبحرا " . قال ابو عيسى هذا حديث حسن صحيح .
১৬৯২। মুহাম্মদ ইবনু বাশশার (রহঃ) ... আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, মদীনায় একবার ভীষণ আশংকা দেখা দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আমাদের ’’মানদুব’’ নামক ঘোড়াটি ব্যবহারের জন্য চেয়ে নিলেন। পরে এসে বললেন, ভয়ের কিছু দেখলাম না। ঘোড়াটিকে সমুদ্রের স্রোতের ন্যায় বেগমান পেয়েছি।
সহীহ, তিরমিজী হাদিস নম্বরঃ ১৬৮৬ [আল মাদানী প্রকাশনী], দেখুন পূর্বের হাদিস।
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ।
সহীহ, তিরমিজী হাদিস নম্বরঃ ১৬৮৬ [আল মাদানী প্রকাশনী], দেখুন পূর্বের হাদিস।
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ।
হাদিস নং: ১৬৯৩
সহিহ (Sahih)
حدثنا قتيبة، حدثنا حماد بن زيد، عن ثابت، عن انس، قال كان النبي صلى الله عليه وسلم من اجرا الناس واجود الناس واشجع الناس . قال وقد فزع اهل المدينة ليلة سمعوا صوتا قال فتلقاهم النبي صلى الله عليه وسلم على فرس لابي طلحة عرى وهو متقلد سيفه فقال " لم تراعوا لم تراعوا " . فقال النبي صلى الله عليه وسلم " وجدته بحرا " . يعني الفرس . قال ابو عيسى هذا حديث صحيح .
১৬৯৩। কুতায়বা (রহঃ) ... আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, অতি সুন্দর মানব। দানশীল ও সাহসী। রাবী বলেন, মদীনাবাসীরা এক রাতে একটি ভীষণ আওয়ায শুনে আতংকিত হয়ে পড়ল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবূ তালহার জিনবিহীন ঘোড়ায় চড়ে গলায় তলোয়ার ঝুলিয়ে তাদের সাথে মিলিত হন এবং তিনি বললেন, তোমরা ভয় করো না। তোমরা ভয় করো না। এরপর তিনি বললেন, ঘোড়াটিকে সমুদ্র স্রোতের ন্যায় বেগবান পেয়েছি। সহীহ, তিরমিজী হাদিস নম্বরঃ ১৬৮৭ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ।
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ।
হাদিস নং: ১৬৯৪
সহিহ (Sahih)
حدثنا محمد بن بشار، حدثنا يحيى بن سعيد، حدثنا سفيان الثوري، حدثنا ابو اسحاق، عن البراء بن عازب، قال قال لنا رجل افررتم عن رسول الله صلى الله عليه وسلم يا ابا عمارة قال لا والله ما ولى رسول الله صلى الله عليه وسلم ولكن ولى سرعان الناس تلقتهم هوازن بالنبل ورسول الله صلى الله عليه وسلم على بغلته وابو سفيان بن الحارث بن عبد المطلب اخذ بلجامها ورسول الله صلى الله عليه وسلم يقول " انا النبي لا كذب انا ابن عبد المطلب " . قال ابو عيسى وفي الباب عن علي وابن عمر . وهذا حديث حسن صحيح .
১৬৯৪। মুহাম্মদ ইবনু বাশশার (রহঃ) ... বারা ইবন আযিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। একবার তাকে জনৈক ব্যক্তি বলল, হে আবূ উমারা, আপনারা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে রেখে (হুনায়ন যুদ্ধের সময়) পলায়ন করেছিলেন? তিনি বললেন, না, আল্লাহর কসম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনও পলায়ন করেননি। কিছু তাড়াহুড়াকারী লোক পলায়ন করেছিল। হাওয়াযিন গোত্রের শত্রুরা তীর নিয়ে তাদের সম্মুখীন হয়েছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর খচ্চরের উপর সওয়ার ছিলেন এবং আবূ সুফইয়ান ইবনু হারিছ ইবনু আবদুল মুত্তালিব এর লাগাম ধরে দাঁড়িয়ে ছিলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেনঃ
أَنَا النَّبِيُّ لاَ كَذِبْ
أَنَا ابْنُ عَبْدِ الْمُطَّلِبْ
নবীই আমি মিথ্যা নয়
আবদুল মুত্তালিবের ছেলে সুনিশ্চয়।
সহীহ, মুখতাসার শামাইল ২০৯, নাসাঈ, তিরমিজী হাদিস নম্বরঃ ১৬৮৮ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আলী ও ইবনু উমার রাদিয়াল্লাহু আনহুমা থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ।

হাদিস নং: ১৬৯৫
সহিহ (Sahih)
حدثنا محمد بن عمر بن علي المقدمي البصري، حدثني ابي، عن سفيان بن حسين، عن عبيد الله بن عمر، عن نافع، عن ابن عمر، قال لقد رايتنا يوم حنين وان الفىتين لموليتين وما مع رسول الله صلى الله عليه وسلم ماىة رجل . قال ابو عيسى هذا حديث حسن صحيح غريب لا نعرفه من حديث عبيد الله الا من هذا الوجه .
১৬৯৫। মুহাম্মদ ইবনু উমার ইবনু আলী মুকাদ্দামী (রহঃ) ... ইবনু উমার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, দুটো দলকে পলায়ন অবস্থায় হুনায়ন যুদ্ধে দেখতে পেলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গে একশ’ জনের মত লোকও ছিল না। সহীহ, তিরমিজী হাদিস নম্বরঃ ১৬৮৯ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ। উবায়দুল্লাহ (রহঃ) এর রিওয়ায়াত হিসাবে গারীব। এ সূত্র ছাড়া এটি সম্পর্কে আমরা অবহিত নই।
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ। উবায়দুল্লাহ (রহঃ) এর রিওয়ায়াত হিসাবে গারীব। এ সূত্র ছাড়া এটি সম্পর্কে আমরা অবহিত নই।
হাদিস নং: ১৬৯৬
যঈফ (Dai'f)
حدثنا محمد بن صدران ابو جعفر البصري، حدثنا طالب بن حجير، عن هود بن عبد الله بن سعد، عن جده، مزيدة قال دخل رسول الله صلى الله عليه وسلم يوم الفتح وعلى سيفه ذهب وفضة . قال طالب فسالته عن الفضة فقال كانت قبيعة السيف فضة . قال ابو عيسى وفي الباب عن انس . وهذا حديث غريب . وجد هود اسمه مزيدة العصري .
১৬৯৬। মুহাম্মদ ইবনু সুদরান আবূ জা’ফার বাসরী (রহঃ) ... মাযীদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয়ের দিন মক্কায় প্রবেশ করেন তখন তাঁর তলোয়ার ছিল স্বর্ণ ও রৌপ্য-খচিত। যঈফ, মুখতাসার শামাইল মুহাম্মাদিয়া ৮৭, ইরওয়া ৩/৩০৬, তিরমিজী হাদিস নম্বরঃ ১৬৯০ [আল মাদানী প্রকাশনী]
বর্ণনাকারী তালিব বলেন, আমি তাঁকে রৌপ্য সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বললেনঃ তলোয়ারের বাটটি ছিল রৌপ্য খচিত। এই বিষয়ে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে। এই হাদীসটি গারীব। হূদ (রহঃ) এর মাতামহের নাম হল মাযীদা আসরী রাদিয়াল্লাহু আনহা।

হাদিস নং: ১৬৯৭
সহিহ (Sahih)
حدثنا محمد بن بشار، حدثنا وهب بن جرير بن حازم، حدثنا ابي، عن قتادة، عن انس، قال كانت قبيعة سيف رسول الله صلى الله عليه وسلم من فضة . قال ابو عيسى هذا حديث حسن غريب . وهكذا روي عن همام عن قتادة عن انس وقد روى بعضهم عن قتادة عن سعيد بن ابي الحسن قال كانت قبيعة سيف رسول الله صلى الله عليه وسلم من فضة .
১৬৯৭। মুহাম্মদ ইবনু বাশশার (রহঃ) ... আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর তলোয়ারের বাটটি ছিল রৌপ্য খচিত।
সহীহ, সহীহ আবূ দাউদ ২৩২৬-২৩২৮, ইরওয়া ৮২২, মুখতাসার শামাইল ৮৫, ৮৬, তিরমিজী হাদিস নম্বরঃ ১৬৯১ [আল মাদানী প্রকাশনী]
এই হাদীসটি হাসান-গারীব। হাম্মাম-কাতাদা-আনাস রাদিয়াল্লাহু আনহু সূত্রে উক্তরূপ বর্ণিত আছে। কেউ কেউ এটিকে কাতাদা-সাঈদ ইবনু আবূল হাসান (রহঃ) সূত্রে (মুরসালরূপে) বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তলোয়ারের বাটি ছিল রৌপ্য খচিত।

হাদিস নং: ১৬৯৮
হাসান (Hasan)
حدثنا ابو سعيد الاشج، حدثنا يونس بن بكير، عن محمد بن اسحاق، عن يحيى بن عباد بن عبد الله بن الزبير، عن ابيه، عن جده عبد الله بن الزبير، عن الزبير بن العوام، قال كان على النبي صلى الله عليه وسلم درعان يوم احد فنهض الى الصخرة فلم يستطع فاقعد طلحة تحته فصعد النبي صلى الله عليه وسلم عليه حتى استوى على الصخرة فقال سمعت النبي صلى الله عليه وسلم يقول " اوجب طلحة " . قال ابو عيسى وفي الباب عن صفوان بن امية والساىب بن يزيد . وهذا حديث حسن غريب لا نعرفه الا من حديث محمد بن اسحاق .
১৬৯৮। আবূ সাঈদ আশাজ্জ (রহঃ) ... যুবায়র ইবনুল আওওয়াম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, উহুদ যুদ্ধের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গায়ে দুটি বর্ম ছিল। (আহত হওয়ার পর) তিনি একটি চাটানে উঠতে চেষ্টা করেন কিন্তু সক্ষম হলেন না। তখন তালহাকে নীচে বসিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর চড়ে উক্ত চাটানে আসীন হলেন। যুবায়র রাদিয়াল্লাহু আনহু বলেন, এমন সময় আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি যে, তালহা তাঁর জন্য (জান্নাত) অবশ্যম্ভাবী করে নিল।
হাসান, মিশকাত ৬১১২, মুখতাসার শামাইল ৮৯, সহীহ আবূ দাউদ ২৩৩২, তিরমিজী হাদিস নম্বরঃ ১৬৯২ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে সাফওয়ান ইবনু উমায়্যা ও সাইব ইবনু ইয়াযীদ রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে। এই হাদীসটি হাসান-গারীব। মুহাম্মদ ইবনু ইসহাক (রহঃ)-এর সূত্র ছাড়া এটি সম্পর্কে আমরা অবহিত নই।

হাদিস নং: ১৬৯৯
সহিহ (Sahih)
حدثنا قتيبة، حدثنا مالك بن انس، عن ابن شهاب، عن انس بن مالك، قال دخل النبي صلى الله عليه وسلم عام الفتح وعلى راسه المغفر فقيل له ابن خطل متعلق باستار الكعبة . فقال " اقتلوه " . قال ابو عيسى هذا حديث حسن صحيح غريب لا نعرف كبير احد رواه غير مالك عن الزهري .
১৬৯৯। কুতায়বা (রহঃ) ... আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, মক্কা বিজয়ের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে প্রবেশ করেন। তখন তাঁর মাথায় ছিল লৌহ শিরস্ত্রাণ। তাঁকে বলা হল, ইবনু খাতল কা’বার পর্দায় জড়িয়ে আছে। তিনি বললেন, তাকে হত্যা করে ফেল। সহীহ, ইবনু মাজাহ ২৮০৫, নাসাঈ, তিরমিজী হাদিস নম্বরঃ ১৬৯৩ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ। ইবনু শিহাব যুহরী (রহঃ) থেকে মালিক (রহঃ) ছাড়া বড়দের কেউ এই হাদীসটি রিওয়ায়াত করেছেন বলে আমরা অবহিত নই।
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ। ইবনু শিহাব যুহরী (রহঃ) থেকে মালিক (রহঃ) ছাড়া বড়দের কেউ এই হাদীসটি রিওয়ায়াত করেছেন বলে আমরা অবহিত নই।
হাদিস নং: ১৭০০
সহিহ (Sahih)
حدثنا هناد، حدثنا عبثر بن القاسم، عن حصين، عن الشعبي، عن عروة البارقي، قال قال رسول الله صلى الله عليه وسلم " الخير معقود في نواصي الخيل الى يوم القيامة الاجر والمغنم " . قال ابو عيسى وفي الباب عن ابن عمر وابي سعيد وجرير وابي هريرة واسماء بنت يزيد والمغيرة بن شعبة وجابر . قال ابو عيسى وهذا حديث حسن صحيح . وعروة هو ابن ابي الجعد البارقي ويقال هو عروة بن الجعد . قال احمد بن حنبل وفقه هذا الحديث ان الجهاد مع كل امام الى يوم القيامة .
১৭০০। হান্নাদ (রহঃ) ... উরওয়া বারিকী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত পর্যন্তের জন্য ঘোড়ার কপালে বেঁধে রাখা হয়েছে মঙ্গলঃ তা হল ছওয়াব এবং গনীমত। সহীহ, নাসাঈ, তিরমিজী হাদিস নম্বরঃ ১৬৯৪ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে ইবান উমার, আবূ সাঈদ, জারীর, আবূ হুরায়রা, আসমা বিনত ইয়াযীদ, মুগীরা ইবনু শু’বা ও জাবির রাদিয়াল্লাহু আনহুম থেকে হাদিস বর্ণত রয়েছে। ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ। এই উরওয়া রাদিয়াল্লাহু আনহু হলেন ইবনু আবূল জা’দ বারিকী। উরওয়া ইবনু জা’দ রাদিয়াল্লাহু আনহু বলেও কথিত আছে। ইমাম আহমাদ ইবনু হাম্বাল (রহঃ) বলেন, এই হাদীসটির তাৎপর্য হলো, কিয়ামত পর্যন্ত প্রত্যেক ইমাম (ইসলামী রাষ্ট্রের সরকার প্রধান)-এর নেতৃত্বে জিহাদ চলবে।

হাদিস নং: ১৭০১
হাসান (Hasan)
حدثنا عبد الله بن الصباح الهاشمي البصري، حدثنا يزيد بن هارون، اخبرنا شيبان يعني ابن عبد الرحمن، حدثنا عيسى بن علي بن عبد الله بن عباس، عن ابيه، عن ابن عباس، قال قال رسول الله صلى الله عليه وسلم " يمن الخيل في الشقر " . قال ابو عيسى هذا حديث حسن غريب لا نعرفه الا من هذا الوجه من حديث شيبان .
১৭০১। আবদুল্লাহ ইবনু সাব্বাহ হাশিমী বাসরী (রহঃ) ... ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাল বর্ণের ঘোড়ায় বরকত নিহিত। হাসান সহীহ, মিশকাত ৩৮৭৯, তা’লীলুর রাগীব ২/১৬২, সহীহ আবূ দাউদ ২২৯৩, তিরমিজী হাদিস নম্বরঃ ১৬৯৫ [আল মাদানী প্রকাশনী]
এই হাদীসটি হাসান-গারীব। শায়বান (রহঃ) এর রিওয়ায়াত হিসাবে এই সূত্র ছাড়া এটি সম্পর্কে আমরা অবহিত নই।
এই হাদীসটি হাসান-গারীব। শায়বান (রহঃ) এর রিওয়ায়াত হিসাবে এই সূত্র ছাড়া এটি সম্পর্কে আমরা অবহিত নই।
হাদিস নং: ১৭০২
সহিহ (Sahih)
حدثنا احمد بن محمد، اخبرنا عبد الله بن المبارك، اخبرنا ابن لهيعة، عن يزيد بن ابي حبيب، عن على بن رباح، عن ابي قتادة، عن النبي صلى الله عليه وسلم قال " خير الخيل الادهم الاقرح الارثم ثم الاقرح المحجل طلق اليمين فان لم يكن ادهم فكميت على هذه الشية " .
১৭০২। আহমাদ ইবনু মুহাম্মদ (রহঃ) ... আবূ কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম ঘোড়া হল কালো বর্ণের ঘোড়া এবং যার কপাল ও উপরের ওষ্ঠটি সাদা। এরপর হল যার কপাল এবং ডান পা ছাড়া বাকী পা গুলো হাটু পর্যন্ত সাদা। কালো বর্ণের ঘোড়া যদি না হয় তবে লাল-কালো মিশ্রিত রঙের ঘোড়া উপরোক্ত পর্যায়ের। সহীহ, ইবনু মাজাহ ২৭৮৯, তিরমিজী হাদিস নম্বরঃ ১৬৯৬ [আল মাদানী প্রকাশনী]
হাদিস নং: ১৭০৩
সহিহ (Sahih)
حدثنا محمد بن بشار، حدثنا وهب بن جرير، حدثنا ابي، عن يحيى بن ايوب، عن يزيد بن ابي حبيب، بهذا الاسناد نحوه بمعناه . قال ابو عيسى هذا حديث حسن غريب صحيح .
১৭০৩। মুহাম্মদ ইবনু বাশশার (রহঃ) ... ইয়াযীদ ইবনু আবূ হাবীব (রহঃ) থেকে উক্ত মর্মে অনুরূপ বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-গারীব-সহীহ।
তিরমিজী হাদিস নম্বরঃ ১৬৯৭ [আল মাদানী প্রকাশনী]
তিরমিজী হাদিস নম্বরঃ ১৬৯৭ [আল মাদানী প্রকাশনী]
হাদিস নং: ১৭০৪
সহিহ/যঈফ [মিশ্রিত]
حدثنا محمد بن بشار، حدثنا يحيى بن سعيد، حدثنا سفيان، قال حدثني سلم بن عبد الرحمن النخعي، عن ابي زرعة بن عمرو بن جرير، عن ابي هريرة، عن النبي صلى الله عليه وسلم انه كره الشكال من الخيل . قال ابو عيسى هذا حديث حسن صحيح . وقد رواه شعبة عن عبد الله بن يزيد الخثعمي عن ابي زرعة عن ابي هريرة عن النبي صلى الله عليه وسلم نحوه . وابو زرعة بن عمرو بن جرير اسمه هرم . حدثنا محمد بن حميد الرازي حدثنا جرير عن عمارة بن القعقاع قال قال لي ابراهيم النخعي اذا حدثتني فحدثني عن ابي زرعة فانه حدثني مرة بحديث ثم سالته بعد ذلك بسنين فما اخرم منه حرفا .
১৭০৪। মুহাম্মদ ইবনু বাশশার (রহঃ) ... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিকাল অর্থাৎ যে ঘোড়ার কেবল ডান পা সাদা সেই ঘোড়া পছন্দ করতেন না। সহীহ, ইবনু মাজাহ ৭২৯০, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১৬৯৮ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ। শু’বা (রহঃ) এটিকে আবদুল্লাহ ইবনু ইয়াযীদ খাছ’আমী-আবূ যুর’আ-আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে অনুরূপ বর্ণনা করেছেন। আবূ যুর’আ ইবনু আমর ইবনু জাবীর (রহঃ) এর নাম হল হারিম।
মুহাম্মদ ইবনু হুমায়দ রাযী (রহঃ) ... উমারাহ ইবনু কা’কা’ (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, ইবরাহীম নাখ’ঈ (রহঃ) আমাকে বলেছেন যে, আমার কাছে হাদীস বর্ণনা করলে আবূ যুর’আ (রহঃ) এর বরাতে হাদীস বর্ণনা করবেন। কারণ, তিনি একবার আমার কাছে একটি হাদীস বর্ণনা করেছিলেন। পরবর্তীতে বেশ কয়েক বছর পর এটি সম্পর্কে আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম। এতে একটি হরফেও তিনি তার কোন ত্রুটি করেননি।
যঈফ, সনদ বিচ্ছিন্ন।

হাদিস নং: ১৭০৫
সহিহ (Sahih)
حدثنا محمد بن وزير الواسطي، حدثنا اسحاق بن يوسف الازرق، عن سفيان، عن عبيد الله بن عمر، عن نافع، عن ابن عمر، ان رسول الله صلى الله عليه وسلم اجرى المضمر من الخيل من الحفياء الى ثنية الوداع وبينهما ستة اميال وما لم يضمر من الخيل من ثنية الوداع الى مسجد بني زريق وبينهما ميل وكنت فيمن اجرى فوثب بي فرسي جدارا . قال ابو عيسى وفي الباب عن ابي هريرة وجابر وعاىشة وانس . وهذا حديث صحيح حسن غريب من حديث الثوري .
১৭০৫। মুহাম্মদ ইবনু ওয়াযীর (রহঃ) ... ইবনু উমার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ’’তাযমীর’’কৃত ঘোড়াসমূহের হাফইয়া থেকে ছানিয়াতুল ওয়াদা পর্যন্ত দৌড় প্রতিযোগিতার ব্যবস্থা করেছিলেন। দুটির মধ্যে দুরত্ব ছিল ছয় মাইল। আর যে সমস্ত ঘোড়ার তাযমীর হয় নি সেগুলো ছানিয়াতুল ওয়াদা’ থেকে বানূ যুরায়ক-মসজিদ পর্যন্ত দৌড় প্রতিযোগিতার ব্যবস্থা করেছিলেন। দুটোর মধ্যে দুরত্ব ছিল এক মাইল। আমিও দৌড় প্রতিযোগিদের মধ্যে ছিলাম। আমার ঘোড়াটি আমাকে নিয়ে (লক্ষ্য সীমা অতিক্রম করে মসজিদের) দেয়াল টপকে গিয়েছিল। সহীহ, ইবনু মাজাহ ২৮৭৭, নাসাঈ, বুখারীতে দেয়াল টপকানোর কথা উল্লেখ নেই, তিরমিজী হাদিস নম্বরঃ ১৬৯৯ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আবূ হুরায়রা, জাবির, আনাস ও আয়িশা রাদিয়াল্লাহু আনহ থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ। ছাওরী (রহঃ) -এর রিওয়ায়াত হিসাবে গারীব।
এই বিষয়ে আবূ হুরায়রা, জাবির, আনাস ও আয়িশা রাদিয়াল্লাহু আনহ থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ। ছাওরী (রহঃ) -এর রিওয়ায়াত হিসাবে গারীব।