হাদিস নং: ১৩৯০
যঈফ (Dai'f)
حدثنا علي بن سعيد الكندي الكوفي، اخبرنا ابن ابي زاىدة، عن الحجاج، عن زيد بن جبير، عن خشف بن مالك، قال سمعت ابن مسعود، قال قضى رسول الله صلى الله عليه وسلم في دية الخطا عشرين بنت مخاض وعشرين بني مخاض ذكورا وعشرين بنت لبون وعشرين جذعة وعشرين حقة . قال وفي الباب عن عبد الله بن عمرو .
حدثنا ابو هشام الرفاعي، اخبرنا ابن ابي زاىدة، وابو خالد الاحمر عن الحجاج بن ارطاة، نحوه . قال ابو عيسى حديث ابن مسعود لا نعرفه مرفوعا الا من هذا الوجه وقد روي عن عبد الله موقوفا . وقد ذهب بعض اهل العلم الى هذا وهو قول احمد واسحاق . وقد اجمع اهل العلم على ان الدية توخذ في ثلاث سنين في كل سنة ثلث الدية وراوا ان دية الخطا على العاقلة . وراى بعضهم ان العاقلة قرابة الرجل من قبل ابيه . وهو قول مالك والشافعي . وقال بعضهم انما الدية على الرجال دون النساء والصبيان من العصبة يحمل كل رجل منهم ربع دينار . وقد قال بعضهم الى نصف دينار فان تمت الدية والا نظر الى اقرب القباىل منهم فالزموا ذلك .

১৩৯০. আলী ইবনু সাঈদ কিনদী কূফী (রহঃ) ...... ইবনু মাসঊদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, ভুল বশতঃ হত্যার দিয়াতের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় বর্ষে উপনীত বিশটি মাদি উট ও বিশটি নর উট এবং তৃতীয় বর্ষে উপনীত বিশটি মাদী উট, চতুর্থ বর্ষে উপনীত বিশটি মাদী উট এবং পঞ্চম বর্ষে উপনীত বিশটি মাদী উট প্রদানের ফায়সালা দিয়েছেন। - ইবনু মাজাহ ২৬৩১, তিরমিজী হাদিস নম্বরঃ ১৩৮৬ [আল মাদানী প্রকাশনী]
এ বিষয়ে আবদুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু আনহু থেকে হাদীস বর্ণিত আছে।
১৩৯০ (ক). আবূ হিশাম রিফাঈ (রহঃ) .... ইবনু আবূ জায়দা ও আবূ খালিদ আহমার সূত্রে হাজ্জাজ ইবনু আরতাত (রহঃ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন। ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, ইবনু মাসঊদ রাদিয়াল্লাহু আনহু এর হাদীসটি মারফূরূপে এ সূত্র ব্যতীত আমাদের জানা নেই। অবশ্য আবদুল্লাহ থেকেও মাওকূফ রূপেও এটি বর্ণিত আছে। কতক আলিম এতদনুসারে মাযহাব গ্রহন করেছেন। এ হলো ইমাম আহমাদ ও ইসহাক (রহঃ)-এর অভিমত। আলিমগণ এ বিষয়ে একমত যে, দিয়াত বা রক্তপণ তিন বছরে উসূল করা হবে। প্রতি বছর মোট পরিমাণের এক তৃতীয়াংশ।
তাঁরা বলেন, ভুল বশতঃ হত্যার দিয়াত আকিলাদের উপর প্রযোজ্য। তাদের কেউ কেউ বলেন, আকিলা হলো পিতার দিকের আত্মীয়গণ। এ হলো ইমাম মালিক ও শাফিঈ (রহঃ) এর অভিমত। আবার কেউ কেউ বলেন, কেবল পুরুষদের উপর দিয়াত প্রযোজ্য নারী ও শিশু আত্মীয়দের উপর তা বর্তাবে না। প্রত্যেক পুরুষ এক দ্বীনারে চতুর্থাংশ বহন করবে। আবার কেউ কেউ বলেন, অর্ধ দ্বীনার হারে প্রত্যেকে তা বহন করবে। এতে যদি দিয়াতের পরিমাণ পূর্ণ হয়ে যায় তবে ভালই আর তা না হলে অধিকতর নিকটবর্তী বংশের প্রতি লক্ষ্য করা হবে এবং অবশিষ্ট পরিমাণ দিয়াত আদায় করতে তাদের বাধ্য করা হবে।

হাদিস নং: ১৩৯১
হাসান (Hasan)
حدثنا احمد بن سعيد الدارمي، اخبرنا حبان، وهو ابن هلال حدثنا محمد بن راشد، اخبرنا سليمان بن موسى، عن عمرو بن شعيب، عن ابيه، عن جده، ان رسول الله صلى الله عليه وسلم قال " من قتل مومنا متعمدا دفع الى اولياء المقتول فان شاءوا قتلوا وان شاءوا اخذوا الدية وهي ثلاثون حقة وثلاثون جذعة واربعون خلفة وما صالحوا عليه فهو لهم " . وذلك لتشديد العقل . قال ابو عيسى حديث عبد الله بن عمرو حديث حسن غريب .
১৩৯১. আহমাদ ইবনু সাঈদ দারিমী (রহঃ) ..... আমর ইবনু শুআয়ব তৎপিতা তার পিতামহ (আবদুল্লাহ ইবনু আমর) রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি স্বেচ্ছায় কাউকে হত্যা করবে তাকে নিহত ব্যক্তির উত্তরাধিকারীদের হাওয়ালা করা হবে। তারা ইচ্ছা করলে তাকে হত্যা করতে পারবে আর ইচ্ছা করলে দিয়াত গ্রহণ করতে পারবে। দিয়াত হল, ত্রিশটি পূর্ণ তিন বছর বয়সের উট (হিককা), ত্রিশটি পূর্ণ চার বছর বয়সের উট (জাযআ) এবং গর্ভবতী উষ্ট্রী (খালিফা)। আর যার উপর তারা পরস্পর সমঝোতা করে নেয় তাতে তাদের অধিকার রয়েছে। দিয়াতের কঠোরতার উদ্দেশ্যে উল্লিখিত অবস্থা নির্ধারণ করা হয়েছে। - ইবনু মাজাহ ২৬২৬, তিরমিজী হাদিস নম্বরঃ ১৩৮৭ [আল মাদানী প্রকাশনী]
আবদুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত এই হাদীসটি হাসান-গারীব।
আবদুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত এই হাদীসটি হাসান-গারীব।
হাদিস নং: ১৩৯২
যঈফ (Dai'f)
حدثنا محمد بن بشار، حدثنا معاذ بن هانى، حدثنا محمد بن مسلم الطاىفي، عن عمرو بن دينار، عن عكرمة، عن ابن عباس، عن النبي صلى الله عليه وسلم انه جعل الدية اثنى عشر الفا .
১৩৯২. মুহাম্মদ ইবনু বাশশার (রহঃ) .... ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়াতের পরিমাণ নির্ধারণ করেছেন বার হাজার দিরহাম। - ইবনু মাজাহ ২৬২৯, তিরমিজী হাদিস নম্বরঃ ১৩৮৮ [আল মাদানী প্রকাশনী]
হাদিস নং: ১৩৯৩
যঈফ (Dai'f)
حدثنا سعيد بن عبد الرحمن المخزومي، حدثنا سفيان بن عيينة، عن عمرو بن دينار، عن عكرمة، عن النبي صلى الله عليه وسلم نحوه ولم يذكر فيه عن ابن عباس وفي حديث ابن عيينة كلام اكثر من هذا . قال ابو عيسى ولا نعلم احدا يذكر في هذا الحديث عن ابن عباس غير محمد بن مسلم . والعمل على هذا الحديث عند بعض اهل العلم وهو قول احمد واسحاق . وراى بعض اهل العلم الدية عشرة الاف وهو قول سفيان الثوري واهل الكوفة . وقال الشافعي لا اعرف الدية الا من الابل وهي ماىة من الابل او قيمتها .
১৩৯৩. সাঈদ ইবনু আবদুর রহমান মকযূমী (রহঃ) ..... ইকরিমা (রহঃ) থেকে অনুরূপ বর্ণিতাছে। এতে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর উল্লেখ নাই। ইবনু উয়ায়না (রহঃ) এর রিওয়ায়াতে (১৩৯২ নং) আরো বেশী কথা আছে। মুহাম্মদ ইবনু মুসলিম ছাড়া এ রিওয়ায়াতে আর কেউ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর উল্লেখ করেছেন বলে আমাদের জানা নাই। - তিরমিজী হাদিস নম্বরঃ ১৩৮৯ [আল মাদানী প্রকাশনী]
কতক আলিমের এই হাদীস অনুসারে আমল করেছেন। এ হল আহমাদ ও ইসহাক (রহঃ)-এর অভিমত। কতক আলিম মনে করেন দিয়াতের পরিমাণ হল দশ হাজার। এ হল ইমাম সুফইয়ান ছাওরী ও কূপাবাসী আলিমগণের অভিমত। ইমাম শাফিঈ (রহঃ) বলেন, উট ব্যতীত দিয়াতের বিধান নেই। আর এর সংখ্যা হল একশত উট বাজার মূল্য।

হাদিস নং: ১৩৯৪
হাসান (Hasan)
حدثنا حميد بن مسعدة، اخبرنا يزيد بن زريع، اخبرنا حسين المعلم، عن عمرو بن شعيب، عن ابيه، عن جده، ان النبي صلى الله عليه وسلم قال " في المواضح خمس خمس " . قال ابو عيسى هذا حديث حسن . والعمل على هذا عند اهل العلم وهو قول سفيان الثوري والشافعي واحمد واسحاق ان في الموضحة خمسا من الابل .
১৩৯৪. হুমায়দ ইবনু মাসআদা (রহঃ) .... আমর ইবনু ও শু’আয়ব তাঁর পিতা তাঁর পিতামহ আবদুল্লাহ ইবন আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আঘাতের চোটে হাড্ডি বের হয়ে গেলে প্রতিটি এই ধরণের আঘাতের দিয়াত পাঁচটি করে উট। - ইবনু মাজাহ ২৬৫৫, তিরমিজী হাদিস নম্বরঃ ১৩৯০ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, হাদীসটি হাসান-সহীহ। আলিমগণের এতদনুসারে আমল রয়েছে। এ হল ইমাম সুফইয়ান ছাওরী, শাফিঈ আহমাদ ও ইসহাক (রহঃ)-এর অভিমত যে, হাড় বের হয়ে যায় এমন আঘাতের দিয়াত পাচটি উট।
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, হাদীসটি হাসান-সহীহ। আলিমগণের এতদনুসারে আমল রয়েছে। এ হল ইমাম সুফইয়ান ছাওরী, শাফিঈ আহমাদ ও ইসহাক (রহঃ)-এর অভিমত যে, হাড় বের হয়ে যায় এমন আঘাতের দিয়াত পাচটি উট।
হাদিস নং: ১৩৯৫
সহিহ (Sahih)
حدثنا ابو عمار، حدثنا الفضل بن موسى، عن الحسين بن واقد، عن يزيد بن عمرو النحوي، عن عكرمة، عن ابن عباس، قال قال رسول الله صلى الله عليه وسلم " دية الاصابع اليدين والرجلين سواء عشر من الابل لكل اصبع " . قال ابو عيسى وفي الباب عن ابي موسى وعبد الله بن عمرو . قال ابو عيسى حديث ابن عباس حديث حسن صحيح غريب من هذا الوجه . والعمل على هذا عند اهل العلم وبه يقول سفيان والشافعي واحمد واسحاق .
১৩৯৫. আবূ আম্মার (রহঃ) ...... ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাত ও পায়ের অঙ্গুলীর দিয়াত এক সমান। প্রতিটি অঙ্গুলীর দিয়াত দশটি উট। - ইরওয়া ২২৭১, তিরমিজী হাদিস নম্বরঃ ১৩৯১ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আবূ মূসা ও আবদুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু আনহুমা থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটি হাসান-সহীহ-গারীব। কতক আলিমের এই হাদীস অনুসারে আমল রয়েছে। এ হল ইমাম সুফইয়ান ছাওরী, শাফিঈ আহমাদ ও ইসহাক (রহঃ)-এর অভিমত।

হাদিস নং: ১৩৯৬
সহিহ (Sahih)
حدثنا محمد بن بشار، حدثنا يحيى بن سعيد، ومحمد بن جعفر، قالا حدثنا شعبة، عن قتادة، عن عكرمة، عن ابن عباس، عن النبي صلى الله عليه وسلم قال " هذه وهذه سواء " . يعني الخنصر والابهام . قال ابو عيسى هذا حديث حسن صحيح .
১৩৯৬. মুহাম্মদ ইবনু বাশশার (রহঃ) ..... ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটি আর ওটি অর্থাৎ বৃদ্ধ ও কনিষ্টাঙ্গুল (দিয়াতের ব্যাপারে) এক সমান। - ইবনু মাজাহ ২৬৫২, বুখারি, তিরমিজী হাদিস নম্বরঃ ১৩৯২ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, হাদীসটি হাসান-সহীহ।
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, হাদীসটি হাসান-সহীহ।
হাদিস নং: ১৩৯৭
সহিহ (Sahih)
حدثنا احمد بن محمد، حدثنا عبد الله بن المبارك، حدثنا يونس بن ابي اسحاق، حدثنا ابو السفر، قال دق رجل من قريش سن رجل من الانصار فاستعدى عليه معاوية فقال لمعاوية يا امير المومنين ان هذا دق سني . قال معاوية انا سنرضيك والح الاخر على معاوية فابرمه فلم يرضه فقال له معاوية شانك بصاحبك . وابو الدرداء جالس عنده قال ابو الدرداء سمعت رسول الله صلى الله عليه وسلم يقول " ما من رجل يصاب بشيء في جسده فيتصدق به الا رفعه الله به درجة وحط عنه به خطيىة " . قال الانصاري اانت سمعته من رسول الله صلى الله عليه وسلم قال سمعته اذناى ووعاه قلبي . قال فاني اذرها له . قال معاوية لا جرم لا اخيبك . فامر له بمال . قال ابو عيسى هذا حديث غريب لا نعرفه الا من هذا الوجه . ولا اعرف لابي السفر سماعا من ابي الدرداء وابو السفر اسمه سعيد بن احمد ويقال ابن يحمد الثوري .
১৩৯৭. আহমাদ ইবনু মুহাম্মদ (রহঃ) ...... আবূস সাফার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, জনৈক কুরায়শী ব্যক্তি এক আনসারীর দাত ভেঙ্গে দেয়। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এর কাছে তখন এ ব্যক্তি বিচার প্রার্থনা করে। সে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কে বললেন, আমীরুল মু’মিনীন, এই ব্যক্তি আমার দাত ভেঙ্গে দিয়েছে। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বললেন, আমরা অবশ্যই তোমাকে সন্তুষ্ট করব। অপর ব্যক্তিটি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু-কে পীড়াপীড়ি করে অতিষ্ট করে তুলল। তখন তিনি আনসারীকে বললেন, তোমার অভিযুক্ত সঙ্গীকে তোমার হাতেই ছেড়ে দিলাম। সাহাবী আবূ দারদা রাদিয়াল্লাহু আনহু এই সময় তাঁর কাছে উপবিষ্ট ছিলেন। তিনি বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে বলতে শুনেছি যে, কোন ব্যক্তি যদি (কারো দ্বারা) তার শরীরে আঘাত পায় আর সে তা মাফ করে দেয় তবে এতে আল্লাহ তাআলা তার দরজা বুলন্দ করে দেন এবং গুনাহ ক্ষমা করে দেন। আনসারী বলল, আপনি নিজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে এই কথা বলতে শুনেছেন? তিনি বললেন, আমার এই দু’কান তা শুনেছে এবং আমার হৃদয় তা সংরক্ষণ করেছে। আনসারী বলল তা হলে আমি তার দাবী ছেড়ে দিলাম। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বললেন, অবশ্যই আমি তোমাকে বঞ্চিত করব না। এরপর তিনি তার জন্য কিছু মাল প্রদানের নির্দেশ দেন। - ইবনু মাজাহ ২৬৯৩, তিরমিজী হাদিস নম্বরঃ ১৩৯৩ [আল মাদানী প্রকাশনী]
এই হাদীস গারীব। এই সূত্র ছাড়া এটি সম্পর্কে আমাদের জানা নাই। আবূদ দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে আবূ সাফার কিছু শুনেছেন বলে আমার জানা নাই। আবূস সাফারের নাম হল সাঈদ ইবনু আহমাদ; তাকে ইবনু মুহাম্মদাছ-ছাওরীও বলা হয়।

হাদিস নং: ১৩৯৮
সহিহ (Sahih)
حدثنا علي بن حجر، حدثنا يزيد بن هارون، حدثنا همام، عن قتادة، عن انس، قال خرجت جارية عليها اوضاح فاخذها يهودي فرضخ راسها بحجر واخذ ما عليها من الحلي . قال فادركت وبها رمق فاتي بها النبي صلى الله عليه وسلم فقال " من قتلك افلان " . قالت براسها لا . قال " ففلان " . حتى سمي اليهودي فقالت براسها اى نعم . قال فاخذ فاعترف فامر به رسول الله صلى الله عليه وسلم فرضخ راسه بين حجرين . قال ابو عيسى هذا حديث حسن صحيح . والعمل على هذا عند بعض اهل العلم وهو قول احمد واسحاق . وقال بعض اهل العلم لا قود الا بالسيف .
১৩৯৮. আলী ইবনু হুজর (রহঃ) ..... আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, একটি বালিকা ঘর থেকে বের হয়ে যায়। তার গায়ে ছিল অলংকার। অনন্তর জনৈক ইয়াহুদী তাকে ধরে নিয়ে গিয়ে পাথর দিয়ে তার মাথা চুর্ণ করে দেয় এবং তার অলংকারাদি কেড়ে নেয়। মরনোম্মুখ অবস্থায় ঐ বালিকাটিকে পাওয়া যায়। তখন তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমাকে কে হত্যা করেছে? সে কি অমুক? বালিকাটি ইশারায় বলল, না। তিনি বললেন, তবে কি অমুক? এভাবে বলতে বলতে শেষে তিনি ইয়াহুদীটির নাম বললে মেয়েটি মাথা নেড়ে বলল হ্যাঁ। আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন, এরপর ইয়াহুদীটিকে ধরে আনা হলে স্বীকারোক্তি করল, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর নির্দেশে দুইটি পাথরের মধ্যে রেখে তার মাথাটি চুর্ণ করে দেওয়া হল। - ইবনু মাজাহ ২৬৬৫-২৬৬৬, নাসাঈ, তিরমিজী হাদিস নম্বরঃ ১৩৯৪ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, হাদীসটি হাসান-সহীহ। কতক আলিমের এতদনুসারে আমল রয়েছে। এ হল ইমাম আহমাদ ও ইসহাক (রহঃ)-এর অভিমত। আর কতক আলিম বলেন, তলওয়ার ছাড়া কিসাস নেই। (উক্ত ঘটনাটি এ বিধান প্রবর্তিত হওয়ার পূর্বের।)

হাদিস নং: ১৩৯৯
সহিহ (Sahih)
حدثنا ابو سلمة، يحيى بن خلف ومحمد بن عبد الله بن بزيع حدثنا ابن ابي عدي، عن شعبة، عن يعلى بن عطاء، عن ابيه، عن عبد الله بن عمرو، ان النبي صلى الله عليه وسلم قال " لزوال الدنيا اهون على الله من قتل رجل مسلم " .
حدثنا محمد بن بشار، حدثنا محمد بن جعفر، حدثنا شعبة، عن يعلى بن عطاء، عن ابيه، عن عبد الله بن عمرو، نحوه ولم يرفعه . قال ابو عيسى وهذا اصح من حديث ابن ابي عدي . قال وفي الباب عن سعد، وابن، عباس وابي سعيد وابي هريرة وعقبة بن عامر وابن مسعود وبريدة . قال ابو عيسى حديث عبد الله بن عمرو هكذا رواه ابن ابي عدي عن شعبة، عن يعلى بن عطاء، عن ابيه، عن عبد الله بن عمرو، عن النبي صلى الله عليه وسلم . وروى محمد بن جعفر، وغير، واحد، عن شعبة، عن يعلى بن عطاء، فلم يرفعه وهكذا روى سفيان الثوري، عن يعلى بن عطاء، موقوفا وهذا اصح من الحديث المرفوع .

১৩৯৯. আবূ সালামা ইয়াহইয়া ইবনু খালাফ ও মুহাম্মদ ইবনু আবদুল্লাহ ইবনু রাযী’ (রহঃ) .... আবদুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন একজন মুসলিম ব্যক্তির হত্যার তুলনায় দুনিয়া ধ্বংস হয়ে যাওয়াও আল্লাহর নিকট অধিকতর সহজ। - গায়াতুল মারাম ৪৩৯, তিরমিজী হাদিস নম্বরঃ ১৩৯৫ [আল মাদানী প্রকাশনী]
১৩৯৯ (ক). মুহাম্মদ ইবনু বাশশার (রহঃ) ... আবদুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু আনহু থেকে অনুরূপ বর্ণিত আছে। কিন্তু এটি মারফুরূপে বর্ণনা করা হয়নি। এই রিওয়ায়াতটি ইবন আদী (রহঃ)-এর রিওয়ায়াত (১৩৯৯ নং) থেকে অদিকতর সহীহ।
এই বিষয়ে সা’দ ইবনু আব্বাস, আবূ সাঈদ, আবূ হুরায়রা, উকবা ইবনু আমির ও বুরায়দা রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে, আবদুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু আনহু এই রিওয়ায়াতটি (১৩৯৯ (ক) নং) ইবনু আবী আদী (রহঃ) ও শু’বা-ইয়া’লা ইবনু আতা (রহঃ) সূত্রে এইরূপ বর্ণনা করেছেন্ এই সূত্রে এটিকে মারফুরূপে বর্ণনা করা হয়নি। সুফইয়ান ছাওরী (রহঃ) এটিকে ইয়ালা ইবনু আতা (রহঃ) থেকে মওকূফ’রূপে রিওয়ায়াত করেছেন। এটি মারফু’ হাদীস থেকে অধিকতর সহীহ।

হাদিস নং: ১৪০০
সহিহ (Sahih)
حدثنا محمود بن غيلان، حدثنا وهب بن جرير، حدثنا شعبة، عن الاعمش، عن ابي واىل، عن عبد الله، قال قال رسول الله صلى الله عليه وسلم " ان اول ما يحكم بين العباد في الدماء " . قال ابو عيسى حديث عبد الله حديث حسن صحيح . وهكذا روى غير واحد عن الاعمش مرفوعا وروى بعضهم عن الاعمش ولم يرفعوه .
১৪০০. মাহমূদ ইবনু গায়লান (রহঃ) .......আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, (কিয়ামতের দিন) বান্দাদের মাঝে সর্বপ্রথম বিচার হবে খুনের। - ইবনু মাজাহ ২৬১৫, নাসাঈ, তিরমিজী হাদিস নম্বরঃ ১৩৯৬ [আল মাদানী প্রকাশনী]
আবদুল্লাহ বর্ণিত এই হাদীসটি হাসান-সহীহ, একাধিক রাবী এটিকে আ’মাশ থেকে মারফু’রূপে রিওয়ায়াত করেছেন। কিন্তু কতক রাবী এটিকে মারফু করেননি।
আবদুল্লাহ বর্ণিত এই হাদীসটি হাসান-সহীহ, একাধিক রাবী এটিকে আ’মাশ থেকে মারফু’রূপে রিওয়ায়াত করেছেন। কিন্তু কতক রাবী এটিকে মারফু করেননি।
হাদিস নং: ১৪০১
সহিহ (Sahih)
حدثنا ابو كريب، حدثنا وكيع، عن الاعمش، عن ابي واىل، عن عبد الله، قال قال رسول الله صلى الله عليه وسلم " ان اول ما يقضى بين العباد في الدماء " .
১৪০১. আবূ কুরায়ব (রহঃ) ..... আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দাদের সর্বপ্রথম যে সম্বন্ধে ফয়সালা হতে তা খুনের। - তিরমিজী হাদিস নম্বরঃ ১৩৯৭ [আল মাদানী প্রকাশনী]
হাদিস নং: ১৪০২
সহিহ (Sahih)
حدثنا الحسين بن حريث، حدثنا الفضل بن موسى، عن الحسين بن واقد، عن يزيد الرقاشي، حدثنا ابو الحكم البجلي، قال سمعت ابا سعيد الخدري، وابا، هريرة يذكران عن رسول الله صلى الله عليه وسلم قال " لو ان اهل السماء واهل الارض اشتركوا في دم مومن لاكبهم الله في النار " . قال ابو عيسى هذا حديث غريب . وابو الحكم البجلي هو عبد الرحمن بن ابي نعم الكوفي.
১৪০২. হুসায়ন ইবনু হুরায়ছ (রহঃ) .... আবূ সাঈদ খুদরী ও আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকাশ ও পৃথিবীর সকল বাসিন্দা যদি একজন মু’মিনের হত্যায় শরীক থাকে তবুও আল্লাহ তা’আলা অবশ্যই তাদের জাহান্নামের আগুনে নিক্ষেপ করবেন। - রাওযুন নাযীর ৯২৫, তা’লীকুর রাগীব ৩/২০২, তিরমিজী হাদিস নম্বরঃ ১৩৯৮ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি গারীব। আবূল হাকাম আল বাজালী হলেন, আবদুর রহমান ইবনু আবী নু’মা আল-কূফী।
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি গারীব। আবূল হাকাম আল বাজালী হলেন, আবদুর রহমান ইবনু আবী নু’মা আল-কূফী।
হাদিস নং: ১৪০৩
যঈফ (Dai'f)
حدثنا علي بن حجر، حدثنا اسماعيل بن عياش، حدثنا المثنى بن الصباح، عن عمرو بن شعيب، عن ابيه، عن جده، عن سراقة بن مالك بن جعشم، قال حضرت رسول الله صلى الله عليه وسلم يقيد الاب من ابنه ولا يقيد الابن من ابيه . قال ابو عيسى هذا حديث لا نعرفه من حديث سراقة الا من هذا الوجه وليس اسناده بصحيح رواه اسماعيل بن عياش عن المثنى بن الصباح . والمثنى بن الصباح يضعف في الحديث . وقد روى هذا الحديث ابو خالد الاحمر عن الحجاج بن ارطاة عن عمرو بن شعيب عن ابيه عن جده عن عمر عن النبي صلى الله عليه وسلم وقد روي هذا الحديث عن عمرو بن شعيب مرسلا وهذا حديث فيه اضطراب . والعمل على هذا عند اهل العلم ان الاب اذا قتل ابنه لا يقتل به واذا قذف ابنه لا يحد .
১৪০৩. আলী ইবনু হুজর (রহঃ) .... সুরাকা ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেখেছি যে, তিনি পিতাকে হত্যার জন্য পুত্রের কিয়াস নিতেন কিন্তু পুত্রকে হত্যার জন্য পিতার কিয়াস নিতেন না। - ইরওয়া ৭/২৭২, তিরমিজী হাদিস নম্বরঃ ১৩৯৯ [আল মাদানী প্রকাশনী]
এই সূত্র ছাড়া সুরাকা ইবনু মালিকের রিওয়ায়াত সম্পর্কে আমাদের জানা নাই। এটির সনদও সহীহ নয়। ইসমাঈল ইবনু আয়্যাশ এটিকে মুসান্না ইবনুল সাববাহ থেকে বর্ণনা করেছেন। মুছান্না ইবনুল সাববাহ হাদীসের ক্ষেত্রে যঈফ। আবূ খালিদ আহমার (রহঃ) এই হাদীসটিকে হাজ্জাজ-আমর ইবনু শু’আয়ব-তার পিতা-তার পিতামহ-উমর রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণনা করেছেন। এই হাদীসটি আমর ইবনু শু’আয়ব (রহঃ) থেকে ’মুরসাল’রূপেও বর্ণিত আছে। এই হাদীসটিতে ’ইযতিরাব’ বিদ্যমান। আলিমগণের এই হাদীস অনুসারে আমল রয়েছে যে, পিতা যদি পুত্রকে হত্যা করে তবে এর বদলায় পিতাকে হত্যা করা হবে না। এমনিভাবে পিতা যদি পুত্রের উপর যিনার তুহমত আরোপ করে তবে তার উপর মিথ্যা তুহমতের কারণে হদ প্রয়োগ করা হবে না।

হাদিস নং: ১৪০৪
সহিহ (Sahih)
حدثنا ابو سعيد الاشج، حدثنا الاحمر، عن الحجاج بن ارطاة، عن عمرو بن شعيب، عن ابيه، عن جده، عن عمر بن الخطاب، قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول " لا يقاد الوالد بالولد " .
১৪০৪. আবূ সাঈদ আশাজ্জ (রহঃ) ..... উমর ইবনু খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে বলতে শুনেছি যে, সন্তানকে হত্যার জন্য পিতার কিসাস নেই। - ইবনু মাজাহ ২৬৬২, তিরমিজী হাদিস নম্বরঃ ১৪০০ [আল মাদানী প্রকাশনী]
হাদিস নং: ১৪০৫
হাসান (Hasan)
حدثنا محمد بن بشار، حدثنا ابن ابي عدي، عن اسماعيل بن مسلم، عن عمرو بن دينار، عن طاوس، عن ابن عباس، عن النبي صلى الله عليه وسلم قال " لا تقام الحدود في المساجد ولا يقتل الوالد بالولد " . قال ابو عيسى هذا حديث لا نعرفه بهذا الاسناد مرفوعا الا من حديث اسماعيل بن مسلم . واسماعيل بن مسلم المكي قد تكلم فيه بعض اهل العلم من قبل حفظه .
১৪০৫. মুহাম্মদ ইবনু বাশশার (রহঃ) ..... ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মসজিদে হদ প্রতিষ্ঠা করা যাবে না। আর সন্তান (হত্যার) কারণে পিতাকে হত্যা করা যাবে না। - ইবনু মাজাহ ২৫৯৯, ২৬৬১, তিরমিজী হাদিস নম্বরঃ ১৪০১ [আল মাদানী প্রকাশনী]
ইসমাঈল ইবনু মুসলিমের সূত্র ছাড়া হাদীসটি এই সনদে মারফু’রূপে বর্ণিত আছে বলে আমাদের জানা নেই। স্মরণ শক্তির বিষয়ে হাদীস বিশেষজ্ঞগণ ইসমাঈল ইবনু মুসলিম আল মাককির সমালোচনা করেছেন।
ইসমাঈল ইবনু মুসলিমের সূত্র ছাড়া হাদীসটি এই সনদে মারফু’রূপে বর্ণিত আছে বলে আমাদের জানা নেই। স্মরণ শক্তির বিষয়ে হাদীস বিশেষজ্ঞগণ ইসমাঈল ইবনু মুসলিম আল মাককির সমালোচনা করেছেন।
হাদিস নং: ১৪০৬
সহিহ (Sahih)
حدثنا هناد، حدثنا ابو معاوية، عن الاعمش، عن عبد الله بن مرة، عن مسروق، عن عبد الله بن مسعود، قال قال رسول الله صلى الله عليه وسلم " لا يحل دم امرى مسلم يشهد ان لا اله الا الله واني رسول الله الا باحدى ثلاث الثيب الزاني والنفس بالنفس والتارك لدينه المفارق للجماعة " . قال وفي الباب عن عثمان وعاىشة وابن عباس . قال ابو عيسى حديث ابن مسعود حديث حسن صحيح .
১৪০৬. হান্নাদ (রহঃ) ...... আবদুল্লাহ ইবনু মাসঊদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সাক্ষ্য দেয় যে, আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই এবং আমি আল্লাহর রাসূল, সেই মুসলিম ব্যক্তির খুন এই তিনটির একটি কারণ ছাড়া হালাল নয়ঃ বিবাহিত হওয়ার পর ব্যভিচারী হওয়া, প্রাণের বদলায় প্রাণ গ্রহণ, দ্বীন পরিত্যাগী মুসলিমের জামায়াত বিছিন্ন হওয়া। - ইবনু মাজাহ ২৫৩৪, নাসাঈ, তিরমিজী হাদিস নম্বরঃ ১৪০২ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে উসমান, আয়িশা, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, ইবনু মাসঊদ (রহঃ) বর্ণিত হাদীসটি হাসান-সহীহ।
এই বিষয়ে উসমান, আয়িশা, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, ইবনু মাসঊদ (রহঃ) বর্ণিত হাদীসটি হাসান-সহীহ।
হাদিস নং: ১৪০৭
সহিহ (Sahih)
حدثنا محمد بن بشار، حدثنا معدي بن سليمان، هو البصري عن ابن عجلان، عن ابيه، عن ابي هريرة، عن النبي صلى الله عليه وسلم قال " الا من قتل نفسا معاهدة له ذمة الله وذمة رسوله فقد اخفر بذمة الله فلا يرح راىحة الجنة وان ريحها ليوجد من مسيرة سبعين خريفا " . قال وفي الباب عن ابي بكرة . قال ابو عيسى حديث ابي هريرة حديث حسن صحيح وقد روي من غير وجه عن ابي هريرة عن النبي صلى الله عليه وسلم .
১৪০৭. মুহাম্মাদ ইবনু বাশশার (রহঃ) ...... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবধান, কেউ যদি কোন চুক্তিবদ্ধ লোককে হত্যা করে, আল্লাহ ও তাঁর রাসূলের পক্ষ থেকে যার যিম্মা রয়েছে, তাহলে সে আল্লাহর যিম্মা ছিন্ন করল। সুতরাং সে জান্নাতের কোন গন্ধও পাবেনা, যদিও সত্তর বছর দূর থেকেও জান্নাতের সৌরভ পাওয়া যায়। - ইবনু মাজাহ ২৬৮৭, তিরমিজী হাদিস নম্বরঃ ১৪০৩ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আবূ বাকারা রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত এই হাদীসটি হাসান-সহীহ। একাধিকভাবে আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটি বর্ণিত আছে।

হাদিস নং: ১৪০৮
যঈফ (Dai'f)
حدثنا ابو كريب، حدثنا يحيى بن ادم، عن ابي بكر بن عياش، عن ابي سعد، عن عكرمة، عن ابن عباس، ان النبي صلى الله عليه وسلم ودى العامريين بدية المسلمين وكان لهما عهد من رسول الله صلى الله عليه وسلم . قال ابو عيسى هذا حديث غريب لا نعرفه الا من هذا الوجه . وابو سعد البقال اسمه سعيد بن المرزبان .
১৪০৮. আবূ কুরায়ব (রহঃ) ...... ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের দিয়াতের অনূরূপ আমীর কবীলার দুই (অমুসলিম) ব্যক্তিরও দিয়াত দিয়েছিলেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর সঙ্গে তাদের চুক্তি ছিল। - তিরমিজী হাদিস নম্বরঃ ১৪০৪ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি গারীব। এই সূত্র ছাড়া এটি সম্পর্কে আমাদর জানা নেই। রাবী আবূ সা’দ বাককাল (রহঃ) বলেন এর নাম হল সাঈদ ইবনুল মারযুবান।
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি গারীব। এই সূত্র ছাড়া এটি সম্পর্কে আমাদর জানা নেই। রাবী আবূ সা’দ বাককাল (রহঃ) বলেন এর নাম হল সাঈদ ইবনুল মারযুবান।
হাদিস নং: ১৪০৯
সহিহ (Sahih)
حدثنا محمود بن غيلان، ويحيى بن موسى، قالا حدثنا الوليد بن مسلم، حدثنا الاوزاعي، حدثني يحيى بن ابي كثير، حدثني ابو سلمة، حدثني ابو هريرة، قال لما فتح الله على رسوله مكة قام في الناس فحمد الله واثنى عليه ثم قال " ومن قتل له قتيل فهو بخير النظرين اما ان يعفو واما ان يقتل " . قال وفي الباب عن واىل بن حجر وانس وابي شريح خويلد بن عمرو .
১৪০৯. মাহমূদ ইবনু গায়লান ও ইয়াহইয়া ইবনু মূসা (রহঃ) ...... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেনঃ আল্লাহ তা’আলা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে মক্কা বিজয় দান করলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের মাঝে দাঁড়ালেনঃ প্রথমে আল্লাহর হামদ ও ছানা করে বললেনঃ কারো কেউ যদি নিহত হয় তবে তার দুটির একটি গ্রহণ করার ইখতিয়ার রয়েছেঃ হয়ত (হত্যাকারীকে) মাফ করে দিবে, নয়ত হত্যা করবে। - ইবনু মাজাহ ২৬২৪, তিরমিজী হাদিস নম্বরঃ ১৪০৯ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে ওয়াইল ইবনু হুজর, আনাস ও আবূ শুরায়হ খুওয়ায়লিদ ইবনু আমর রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে।
এই বিষয়ে ওয়াইল ইবনু হুজর, আনাস ও আবূ শুরায়হ খুওয়ায়লিদ ইবনু আমর রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে।